রুদ্রর বাড়ি থেকে লাবুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করল ফুলকি রোহিত! ধরা পড়ে গেল রুদ্র

রোজ বাজিমাত করছে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নবাগতা নায়িকা। জমে উঠেছে ধারাবাহিকের বর্তমান পর্বগুলি। গত সপ্তাহে টিআরপি তালিকার সবাইকে চমকে দিয়ে বেঙ্গল টপার এর স্থান অধিকার করেছে এই ধারাবাহিক। এই মুহূর্তে ধারাবাহিকটি প্রত্যেকটি পর্ব এতটাই আকর্ষণীয় হয়ে উঠছে যে দর্শকদের দাবি চলতি সপ্তাহেও প্রথম স্থানেই অবিচল থাকবে এই মেগার নাম।
বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন অনেক বড় করে দোল উৎসব পালন করা হয়েছে এই ধারাবাহিকে। আর রং খেলতে গিয়ে ফুলকি যে সমস্ত কাণ্ড ঘটিয়েছে সেসব দেখে সবাই খুব মজা পেয়েছে। কিন্তু এই ঘটনায় অর্থাৎ ফুলকির এমন জয়জয়কার মোটেই সহ্য করতে পারেনি রুদ্র। যার ফল স্বরূপ লাবুর উপর অকথ্য অত্যাচার চালিয়েছে সে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনুষ্ঠানে যাওয়ার জন্য লাবুকে বারবার কল করতে থাকে রোহিত। কিন্তু কিছুতেই ফোন তোলে না লাবু। কারণ তার থেকে ফোনটা নিয়েনিয়েছে রুদ্র। যত সময় যায় ফুলকির চিন্তা বাড়তে থাকে কারণ সে জানে রুদ্র লাবুর গায়ে হাত তোলে। এইবার ফুলকির সাথে সাথে পারমিতারও চিন্তা হতে থাকে। এতদিন ফুলকির কথা বিশ্বাস না করলেও এইবার তারও বেশ ভয় করছে লাবুকে নিয়ে।
ফুলকি বুঝে যায় লাবুর কিছু একটা হয়েছে আর সেটা করেছে জামাইবাবু অর্থাৎ রুদ্র। তাই ফুলকি আর কথা না বাড়িয়ে রোহিতকে নিয়ে তাড়াতাড়ি চলে আসে রুদ্রর বাড়িতে। তারা বারবার দরজা ধাক্কা দিতে থাকে কিন্তু কেউ ভেতর থেকে দরজা খুলতে আসে না। রিকি দরজার ওপারে দাঁড়িয়ে ভয় কাঁপতে থাকে। এরপর রোহিত ফুলকি সবাই মিলে দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। এরপর রোহিত রিকিকে লাবুর কথা জিজ্ঞেস করলে সে ভয়েতে কিছুই বলতে পারে না।
হঠাৎ ফুলকি একটা কান্নার আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজ লক্ষ করে তারা লাবুর কাছে পৌঁছে যায়। রোহিত তাড়াতাড়ি দরজা খুলে লাবুকে বের করে। লাবুর গোটা গায়ে মারের দাগ, রক্ত এসব সহ্য করতে পারে না সে। ভীষণ রেগে যায় রুদ্রর উপর। লাবু বলে সে আজ রান্না করতে পারেনি তাই রুদ্রর মাথা গরম হয়ে গেছিলো। এছাড়াও তার গান গাওয়া রুদ্রর পছন্দ নয়। এসব শুনে রোহিত নিজের কানকে বিশ্বাস করতে পারে না। সে তাড়াতাড়ি লাবুকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়।

