বনি কুনালের আবার বিয়ে ! বসন্ত উৎসবের শুভ দিনে খড়ি ঋদ্ধি মিলে বনি কুনালের মিল করালো, নতুন প্রোমো দেখে খুশি হয়ে গেছে ভক্তরা 

স্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘গাঁটছড়া’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সোলাঙ্কি রায় এবং অভিনেতা গৌরব চ্যাটার্জিকে। এই ধারাবাহিকে খড়ি এবং ঋদ্ধির জুটি দর্শকের কাছে অত্যন্ত পছন্দের। কিন্তু তার পাশাপাশি বনি কুনাল এবং রাহুল দ্যুতির এই দুই জুটিকেও দর্শকরা অত্যন্ত পছন্দ করে। শুরুর প্রথম থেকেই টিআরপি তালিকায় বেশ ভালো ফল করে আসছে স্টার জলসার এই ধারাবাহিকটি। তবে মাঝে এর টিআরপি তালিকায় জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে। যে ধারাবাহিক একটা সময় শীর্ষস্থানে থাকা ধারাবাহিকদের টক্কর দিত সেই ধারাবাহিক এখন প্রথম পাঁচেও থাকে না।

Bengali television
খড়ি চরিত্রটির চলে যাওয়ার পরেই দর্শকদের কাছে জনপ্রিয়তা হারায় গাঁটছড়া ধারাবাহিকটি। তবে তারপর আরো একবার খড়িকেই দেখা যায় কিন্তু অন্যরূপে। ইশা চরিত্রে ফিরে আসার পর ঋদ্ধির খড়ির স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা দর্শককে আরো একবার মুগ্ধ করে। যার ফলে জনপ্রিয়তা আবার ধীরে ধীরে ফিরে পাচ্ছে এই ধারাবাহিক। সম্প্রতি গল্প অনেকটাই পরিবর্তন হয়েছে যেখানে দেখা গেছে ডি এবং তার স্ত্রীয়ের চক্রান্তে খড়ির স্মৃতিশক্তি লোপ পেয়েছিল। কিন্তু এখন সে ঋদ্ধিকে বিশ্বাস করে এবং ওষুধের ফলে তার স্মৃতিশক্তি ফিরতে কিছুটা সময় লাগবে কিন্তু সে চেষ্টা করছে।

Bengali television
উল্টো দিকে বনি এবং কুনালের জুটিটাও আরো একবার জমজমাট হয়ে উঠেছে। তারা একে অপরের বন্ধুর থেকে আরও বেশি কিছু হয়ে উঠছে। যেটা নিয়ে ভক্তরাও বেজায় খুশি। তাদের প্রিয় সকল জুটিকে একসঙ্গে দেখতে পেয়ে আরো একবার গাঁটছড়াকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে দর্শকরা। এরই মধ্যে এই ধারাবাহিকের নতুন প্রোমো সামনে চলে এসেছে যা দেখে আরো একবার গাঁটছড়ার ভক্তদের মুখে হাসি ফুটেছে। তারা মনে করছে আবার পুরনো গাঁটছড়া ফিরে আসতে চলেছে। আজই স্টার জলসার সোশ্যাল মিডিয়া পেজে গাঁটছড়ার বসন্ত উৎসব পালনের বিশেষ প্রোমো সামনে এসেছে।

Bengali television

সেই প্রোমোতে দেখা যাচ্ছে সকলেই রং খেলার জন্য প্রস্তুত হয়েছে প্রথমে ঋদ্ধি খড়িকে রং মাখাতে যায় কিন্তু খড়ি তার হাতটা ধরে নেয় এবং তখন ঋদ্ধি মন খারাপ করে, তারপরেই দেখা যায় খড়ি ঋদ্ধির গালে রং লাগায়। এরপরে যখন তারা একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছিল তখনই ওপর থেকে কুনাল রেলিং এর ওপর বসে বলতে থাকে ‘গাওবালো, আমি আর বাঁচতে চাই না, ভালোবাসার মানুষকে আমি আমার মনের কথা বলতে পারিনি’।

Bengali television

তখনই খড়ি কুনালকে ডাকে এবং বলে ‘তুমি আগে নিচে এসো তারপরে বুদ্ধি দিচ্ছি’। এরপরেই দেখা যায় বনিকে দুটি চোখ চাপা দিয়ে নিয়ে আসছে দ্যুতি এবং বনি বলছে ‘কী করছিস এসব বরদি?’ তারপর সকলে মিলে তাদেরকে ঘিরে তাদের মাথার উপর দিয়ে একটি সাদা রঙের কাপড় দিয়ে দেয় এবং উল্টো দিক থেকে কুনাল এসে একটা পলাশ ফুলের মালা বনিকে পড়িয়ে বলে, ‘আই লাভ ইউ বনি’। এরপরই বনি যখন কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করে ‘মানে?’ তখন সকলে বলে ওঠে, ‘শুভ বিবাহ সুসম্পন্ন হল’। তারপরেই সকলে ‘হোলী হে’ বলে চিৎকার করে ওঠে।

Bengali television

এই দেখে খুবই খুশি হয়ে গেছে, গাঁটছড়া ভক্তরা। তার কারণ এতদিন ধরে নানা রকম সমস্যার মধ্যে ছিল সিংহ রায় পরিবার, সেখান থেকে আস্তে আস্তে নিজেদেরকে বের করে এনে আরো একবার সেই তিন জুটি নিয়েই গল্প এগোচ্ছে যা দেখে দর্শকরা খুশি হচ্ছে। তাই এবার দেখার আরো একবার টিআরপি তালিকায় তাদের ফল ভালো হয় কিনা!

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Back to top button