‘কিন্তু ডাউন ফলটা হয় পরে…’ জীবনের কঠিন পরিস্থিতি সম্পর্কে মুখ খুললেন পর্দার গিনি তথা ঐশী!

টেলিপর্দার পরিচিত মুখ অভিনেত্রী ঐশী ভট্টাচার্য (Aishi Bhattacharya)। ইতিমধ্যেই একাধিক ধারাবাহিককে অভিনয় করে দর্শকমনে পাকা জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। অনেক ছোট বয়স থেকেই তাকে পর্দায় পেয়েছেন দর্শক। জি বাংলার (Zee Bangla) ছোট্ট ‘খনা’ এখন অনেকটাই বড় হয়ে গিয়েছেন। কাজ করছেন ব্যস্ততার সঙ্গে। ব্যক্তিগত জীবন গুছিয়ে লড়ে চলেছে অভিনেত্রী। অকপটে বলছেন, “সেই সময় তো আমি লড়াইয়ের সঙ্গে পরিচিত ছিলাম না।”
সম্প্রতিক এক সাক্ষাৎকারে জীবনের কঠিন সত্য সহজ ভাষায় স্বীকার করে নিয়েছেন ঐশী। তিনি এখন অনেকটা পরিণত মানসিক দিক থেকে। তবে শক্ত হওয়ার প্রক্রিয়াটা এতটাও সহজ ছিল না। প্রতিদিন রাতে অভিনেত্রী ইউনিভার্স কে ধন্যবাদ দেন। তিনি স্বীকার করেছেন, এই ধন্যবাদের ফলে সারাটা দিন সুন্দর মুহূর্ত কাটান ঐশী।

মনের দিক থেকে খুব পজিটিভ অভিনেত্রী। পছন্দ করেন পজিটিভিটি ছড়াতে। নিজের জন্যও আবার সমাজের জন্য এটাই স্বাস্থ্যকর বলে মনে করেন তিনি। ‘দেখনদারি’টা মোটেই পছন্দ নয় ঐশীর। নিজের ব্যক্তিগত জীবন সেভাবে প্রকাশ্যে আনেন না তিনি। তাঁর মনে এবং মস্তিষ্কে যায় চলে থাকুক না কেন, সারাদিন মুখে একটা হাসি নিয়েই থাকেন ঐশী ভট্টাচার্য।
মানুষের একটা মিথকে ভুল বলে মনে করেন ঐশী। অনেকেই মনে করেন যাদের কাছে টাকা রয়েছে তারা সব দিক থেকে সুখী। ঐশীর স্পষ্ট জবাব তা কিন্তু মোটেই ঠিক নয়। বরং, সে মানসিক দিক থেকে ঠিক নাও থাকতে পারে। তাই মানুষের এই জাজমেন্ট মানসিকতা অপছন্দ অভিনেত্রীর।
View this post on Instagram
আরও পড়ুনঃ জলসার পর্দায় নতুন গল্প নিয়ে আসছে এক্কাদোক্কার অনির্বাণ তথা প্রতীক সেন, নায়িকার নাম অবাক হবে দর্শকরা!
এর আগে ‘ইচ্ছে পুতুলের’ গিনির চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী ঐশী ভট্টাচার্যকে। টলিপাড়া সূত্রে খবর, আসন্ন সিরিয়াল অষ্টমীতে ও থাকছেন ঐশী। পুরোদমে নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনকে গুছিয়ে কাজেই মন দিতে চান পর্দার গিনি ওরফে ঐশী ভট্টাচার্য।

