দেড় ঘণ্টার বিশেষ পর্ব, রাইয়ের জীবনে প্রবেশ করলো নতুন মানুষ! মনের মানুষের সাথে গানে মত্ত সে!

যত দিন যাচ্ছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (Mithi Jhora) ধারাবাহিকটি। শুরুতে এই ধারাবাহিকের হৃদয় স্পর্শী গল্প দর্শকদের মন জয় করে নিয়েছে। আজকাল যেখানে সবাই শুধুমাত্র নিজের স্বার্থ আগলে রাখতে ব্যস্ত সেখানে এই ধারাবাহিকের নায়িকা রাই(Rai) নিজের সমস্ত সুখ স্বচ্ছন্দ ত্যাগ করে নিজেকে নিজের পরিবারের উদ্দেশ্যে উৎসর্গ করেছে।
যার সাথে নায়িকা রাই এর বিয়ে ঠিক হয় সেই মানুষটার হাতে নিজের বোনকে তুলে দিয়েছে রাই। যাতে তার বোন একটা সুখী পরিবার পায় এবং অনেক সুখে শান্তিতে থাকতে পারে। আর নিজেকে নিজের পরিবারের ছেলের জায়গা দিয়েছে কারণ তার দাদা হাঁটা চলায় অক্ষম। যেই মেয়েটা তাদের জন্য এত কিছু করেছে সেই মেয়েটাকেই উঠতে বসতে নানা রকম ভাবে কথা শুনিয়ে যাচ্ছে তার নিজের পরিবার কিন্তু তারপরও নিজের দায়িত্ব থেকে এক চুলও নড়েনি রাই।
সম্প্রতি নিজের দিদিকে ভয় পেতে শুরু করেছে নিলু। তার মনে হয়েছে, দিদি একদিন দয়া করে তাকে যে সুখ স্বাচ্ছন্দ দিয়েছিল সেটা হয়তো একদিন সে কেড়ে নেবে। এই ভয়ে মিথ্যে দোষারোপ করে তাকে বাড়িছাড়া করে নিলু। যদিও তার শাস্তি সে হাতে নাতে পাচ্ছে। নিজের দোষেই এবং নিজের অক্ষমতার জন্য বর্তমানে নিজের স্বামী এবং গোটা শ্বশুরবাড়ি থেকে চরম অশ্রদ্ধা এবং অপমান পাচ্ছে সে।

দর্শকরা এতদিন অপেক্ষা করছিলেন, কবে রায়ের জীবনটা নতুন করে নতুন রঙের সেজে উঠবে সেটা দেখার জন্য। কারণ যবে থেকে তার বাবা মারা গিয়েছে তবে থেকেই তার জীবনের সমস্ত সুখ শান্তি চলে গিয়েছে। আপন পর কারোর কাছ থেকেই কোন আদর আপ্যায়ন পায়নি সে। এইবার তাকে যত্নে রাখতে তার জীবনে প্রবেশ করতে চলেছে নতুন নায়ক। আর তারই সূত্রপাত ঘটতে চলেছে এই দোল উৎসবের মহ লগ্নে।
আরো পড়ুন:পাঞ্জায় হেরে যেতেই ছদ্মবেশী জ্যাসকে চিনে ফেলল দিব্যা! নিজেকে বাঁচাতে এবার সর্বনাশ ডেকে আনলো বৈদেহি!
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে বড় করে দোল উৎসব পালন করা হচ্ছে ধারাবাহিকের পর্দায়। এই উৎসবের শামিল হয়েছে রাই এবং সৌর্য উভয়ের পরিবারের প্রত্যেকটি সদস্য। উৎসবকে মাতিয়ে রাখতে এসেছে সবার প্রিয় গায়িকা অঙ্কিতা ও স্নেহা। এছাড়াও একসাথে জুটি বেঁধে গান গেয়ে সবাইকে মুগ্ধ করছে রাই আর অনির্বাণ। এই বসন্তের দিনে রায়ের জীবনেও তবে কি প্রবেশ করল বসন্ত? জানতে হলে ঠিক রাত সাড়ে নটা থেকে এগারোটা, চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

