“এখনও প্রেম আসেনি…” দোলের আবহে বিরাট আফসোস ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতার! নিজের বৃত্তেই রঙিন পর্দার জ্যাস সান্যাল

Ankita Mullick: জি বাংলার (Zee Bangla) হিট মেগা জগদ্ধাত্রীর (Jagaddhatri) লিড রোলে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mullick)। তিনি আট থেকে আশি সবার প্রিয় জ্যাস সান্যাল। জি বাংলার জগদ্ধাত্রীতে অসাধারণ অভিনয়ের সুবাদে তুমুল জনপ্রিয়তার অধিকারী তিনি। মাঝেমধ্যেই তাঁকে নিয়ে প্রেমের রটনা চলে। যদিও বাস্তব জীবনে বসন্ত আসেনি বলেই অকপট জগদ্ধাত্রী। তাঁর স্পষ্ট জবাব, এখনও নাকি প্রেম আসেনি জীবনে।
দোল পূর্ণিমার দিনটি রঙিন করে কাটিয়েছেন টেলি পর্দার কলাকুশলীরা। জগদ্ধাত্রীর হোলি প্ল্যান কী তা জানতেই অভিনেত্রী সঙ্গে যোগাযোগ করে সংবাদ মাধ্যম। উত্তরে অভিনেত্রী জানান, সেদিন শুটিং না থাকায় পরিবারের সঙ্গে দিনটা কাটিয়েছেন পর্দার জগদ্ধাত্রী। অভিনেত্রী বলেন, পরিবারের সঙ্গেই দিনটা কাটাচ্ছি। “ছোট থেকেই রং মেখে ভূত হতে আমি ভালোবাসি না। আবির খেলি। ওটাই ভালোবাসি, এবারেও তেমনটাই ঘটছে।”

পর্দার জ্যাস সান্যাল ও স্বয়ম্বুর রসায়ন দেখে দর্শক মহলের দাবি ছিল নায়ক সৌম্যদীপের সঙ্গেই সম্পর্ক জুড়েছে অঙ্কিতার। যদিও সেই রটনা হাসি মুখে উড়িয়ে দিয়েছেন জগদ্ধাত্রী। যা রটে তার কিছুটা বটে কি? অভিনেত্রী আক্ষেপের সুরে বলেন, সত্যি তাঁর জীবনে এখনো প্রেম আসেনি। অর্থাৎ কোনো রটনাকেই শিলমোহর দিতে রাজি নন বুদ্ধিমতী জ্যাস সান্যাল।
View this post on Instagram
ছোটবেলায় কিভাবে দোল কাটতো অভিনেত্রীর? অঙ্কিতা জানান, দোলের দিন সকালবেলায় তিনি সেজেগুজে পাড়ায় নাচ করতে বেরিয়ে পড়তেন। বসন্তের গানে নাচ, আবির খেলা, বন্ধুদের সঙ্গে আনন্দ মেতে ওঠাতেই কেটেছে মেয়েবেলা। বহু আধুনিক গান রয়েছে যেগুলো অভিনেত্রীর খুব প্রিয়। তাতেই নাচতেন অঙ্কিতা মল্লিক।
আরো পড়ুন: দীপিকা রণবীরের গানে চরম রোম্যান্স ফুলকি রোহিতের! প্রথমবার একে ওপরের কাছাকাছি এলো তারা!
জীবনে রঙের ব্যাখ্যা নিয়েও ভারী সুন্দর উত্তর দিয়েছেন জগদ্ধাত্রী। সংবাদ মাধ্যমের কাছে তিনি জানান, “রং মানে জীবনের আনন্দ। আর সেই রঙটা কখনও সাদা হয়, কখনও কালো হয়। মানুষের জীবনে সব রকমের রঙ আসে। সবক’টা রঙের অভিজ্ঞতা থাকাটা জরুরি।” তবে অভিনেত্রী এও বলেন, তাঁর জীবনে সব রঙে এখন আনন্দের।
View this post on Instagram

