নতুন রহস্য নিয়ে ফিরে এলো বৈদেহি মুখার্জী, ছদ্মবেশে আসল অপরাধীর নাম জেনে নিল জগদ্ধাত্রী!

Jagaddhatri: যত দিন যাচ্ছে আরো বেশি ঘনীভূত হয়ে উঠছে রহস্য। এত খুশি হাপিয়ে উঠেছেন দর্শক মহল। তার প্রভাব দেখা গিয়েছে টিআরপিতেও। তবে এইবার একটু একটু করে সমাধানের পথে এগোচ্ছে জি বাংলার (Zee Bangla) অন্যতম গোয়েন্দা গল্প সমন্বিত মেগা জগদ্ধাত্রী (Jagaddhatri)। বর্তমানে টিআরপিতে তৃতীয় স্থানে অবস্থান করছে এই ধারাবাহিকের নাম।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, যেদিন থেকে বৈদেহি মুখার্জী গায়েব হয়ে গিয়েছে সেদিন থেকে অনেক কথাই শুনতে হয়েছে কৌশিকী মুখার্জী আর জগদ্ধাত্রীকে। পুলিশ থেকে শুরু করে বাড়ির লোকজন সবার সন্দেহের তীর এই দুজনের দিকেই ঘুরেফিরে নিক্ষেপ করা হয়েছে। তবে এইবার যা ঘটল সেই কাণ্ডে একেবারে অবাক হয়ে গেল সবাই এমনকি স্বয়ং জগদ্ধাত্রীও।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, নিজের পায়ে হেঁটে চলে সুস্থ স্বাভাবিকভাবে মুখার্জী বাড়িতে প্রবেশ করছে বৈদেহি মুখার্জী। তাকে দেখে অবাক প্রত্যেকে। এই যে এত কাণ্ড ঘটে গেলো, এত গুজব রটে গেলো এগুলোর কি মানে? বুঝে উঠতে পারে না কেউই। কৌশিকী তার জেঠিমনিকে জিজ্ঞাসা করে এতদিন ধরে কথায় ছিল সে? কিছুতেই তার উত্তর দিতে চায় না বৈদেহি মুখার্জী। সে সবাইকে এড়িয়ে নিজের ঘরে চলে যায়। জগদ্ধাত্রী সাধুকে জানিয়ে দেয় বৈদেহি মুখার্জী বাড়ি ফিরে এসেছে।
নিজের ঘরে যেতেই তাকে চেপে ধরে রাজনাথ। সে জিজ্ঞেস করে এতদিন কথায় চলে গেছিলো সে? কাউকে কিছু কেনো জানায়নি বৈদেহি? বৈদেহি বলে সে খুব ক্লান্ত। তাকে কিছু ঘুমের ওষুধ দিতে যেটা খেয়ে সে ঘুমোবে। এই কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারেনা রাজনাথ ঠিক তখনই ঘরে চলে আসে জগদ্ধাত্রী আর আবারো জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন রাজনাথকে ফোন করে লিলিপুট আর ফোনটা বৈদেহি মুখার্জীকে দিতে বলে। বৈদেহি ফোনটা নিতেই কথা বলতে শুরু করে তুষার তলা পাত্র। সে খোঁজ নেয় ঠিকমতো পৌঁছেছে কিনা বৈদেহি। আর তারপর জানিয়ে দেয় যা যা ঘটেছে, সেই নিয়ে সে যেন মুখ না খুলে।
আরো পড়ুন: মাথায় পচা ডিম ছুড়ে শালিনীকে জব্দ করল ফুলকি, সবার সামনে সব সত্যি ফাঁস করলে সে!
সবটাই ভিশন রহস্যময় লাগে জগদ্ধাত্রী আর রাজনাথের। রাজনাথ বলে জগদ্ধাত্রী যেন খুব তাড়াতাড়ি এই রহস্যের একটা কিনারা করে। এরপর সাধু জগদ্ধাত্রীকে নিয়ে চলে যায় হাসপাতালে। একজন বৃদ্ধা মহিলার বেশে জগদ্ধাত্রী সেখানে যায়। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ব্যাক্তিকে সে জিজ্ঞাসাবাদ করতে থাকে কিন্তু সেই ব্যক্তি কোনভাবেই মুখ খুলতে চায় না। তখন সাধুদার বন্দুক নিয়ে তার মাথায় ঠেকায় জগদ্ধাত্রী আর বলে এবার যদি সত্যি কথা না বেরোয় তাহলে স্যুট করে দেবে। এসব দেখে খুব ভয় পেয়ে যায় সেই ব্যক্তি। সে ঠিক করে সমস্তটা বলে দেবে জগদ্ধাত্রীকে।

