‘সেসব স্বর্ণালী দিন…’ প্রয়াত সহ-অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণ শ্রীলেখার সোশ্যাল মিডিয়ায় লিখলেন সেই বার্তা

Sreelekha Mitra’s tearful post about late actor Abhishek Chatterjee: টলিপাড়ার (Tollywood) অন্যতম পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। বিভিন্ন ছবি, সিরিজ,রিয়েলিটি শো তে কাজ করে দর্শক মহলের প্রিয় হয়ে উঠেছেন তিনি। এক সময় তাকে নিয়মিত সিনেমায় দেখা গেলেও বর্তমানে সিনেমা থেকে দূরত্বে রয়েছেন তিনি। মাঝেমধ্যেই তাঁকে দেখা যায় পর্দায়। ‌ এরইমধ্যে হঠাৎ‌ করে স্বর্ণালী দিনের স্মৃতিচারণে ডুবলেন অভিনেত্রী। ‌

দক্ষ অভিনেত্রী শ্রীলেখা একাধারে সৎ, স্পষ্টবক্তা। তার স্পষ্ট বচনের জন্য অনেকেই তাকে ঠোটকাটা বলে ডেকে থাকেন। তবে অভিনেত্রী বরাবরই সত্যি কথা বলতে ভালোবাসেন। মাঝেমধ্যেই তিনি ডুবে যান অতীতে।‌ স্বর্ণালী দিনের কথা চিন্তা করে কিছুটা ব্যথা অনুভব করেন মনে মনে।

শ্রীলেখার অন্যতম প্রিয় সহ-অভিনেতা ছিলেন প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। ২০২২ সালের ২৪ মার্চ, মাত্র ৫৭ বছর বয়সে অকাল‌ প্রয়াণ হয় অভিষেকের। অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণ মানতে পারেনি টলিপাড়া। মানতে পারিনি শ্রীলেখা মিত্র নিজেও। এখনো পর্যন্ত তাই স্মৃতি হাতড়ান অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পেজে মিলল তার প্রমাণ।

২০০৮ সালে অর্জুন চক্রবর্তী পরিচালিত ‘টলিলাইটস’ ছবির পোস্ট নিজের সমাজমধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী শ্রীলেখা। এরপর অভিনেত্রী লেখেন, “মিঠুদা (অভিষেক চট্টোপাধ্যায়) অনেক-অনেক ছবিতে কাজ করেছেন। দারুণ অভিনেতা তিনি। তিনি অভিষেক চট্টোপাধ্যায় কে উদ্দেশ্য করে লেখেন “তুমি এই জগতে নেই, কিন্তু তোমার কাজগুলো থেকে যাবে।”

আরও পড়ুনঃ ‘ওই আমাকে বেশি প্যাম্পার করে…’, সোহিনীর কথা শুনে লজ্জায় লাল সপ্তর্ষি! কী এমন বললেন অভিনেত্রী?

তবে একটি বিষয় বিশেষ আক্ষেপ শ্রীলেখা মিত্রর। তিনি অর্জুন চক্রবর্তীর উদ্দেশ্যে বলেন, “অর্জুন দার আরও অনেক ছবি পরিচালনা করা উচিত ছিল। এমন আরও অনেকে আছেন, যাঁদের আরও অনেক কাজ করার দরকার ছিল। কিন্তু বহু অজানা কারণে তাঁরা সেই কাজ করে উঠতে পারেন না।” শ্রীলেখা মিত্রর পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর অনুরাগীরাও।

Back to top button