এবার ধারাবাহিকে দেবশ্রী রায় আর ইন্দ্রানী হালদার একসাথে! “শ্রীময়ী” আর “সর্বজয়া”কে একসাথে দেখতে মুখিয়ে রয়েছে দর্শক

বাংলা টেলিভিশন বা ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যারা নিজেদের অভিনয় জীবন শুরু করেছিলেন বড় পর্দার মাধ্যমে কিন্তু এখন তারা বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। তাদের ভক্তরা সবসময় চান তারা আবার ছোট পর্দায় ফিরে আসুন। তাদের অভিনয় দেখতে উদগ্রীব হয়ে বসে থাকে সকলে সে যতই তাদেরকে কোনো না কোনো রিয়্যালিটি শোতে সঞ্চালিকা হিসাবে দেখা যাক না কেন! আর এমনই দুজন রূপালী পর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন দেবশ্রী রায় এবং ইন্দ্রানী হালদার। একটা সময় বাংলা চলচ্চিত্রপ্রেমী দর্শককে তারা একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন।

এনাদের দুজনের মধ্যে প্রথমেই আসা যাক দেবশ্রী রায়ের কথায়। বাংলা চলচ্চিত্র জগতের একজন অত্যন্ত দক্ষ এবং জনপ্রিয় অভিনেত্রী হলেন তিনি। বহু বছর বড় পর্দায় তাকে দেখে দর্শকরা তার মিষ্টি মুখ এবং নাচের প্রশংসা করত। তবে বর্তমানে তাকে আর সেভাবে বড় পর্দায় দেখতে পাওয়া যায় না। কিন্তু বড় পর্দার পাশাপাশি তিনি ছোট পর্দাতে বেশ কিছু কাজ করেছেন। দূরদর্শনে তিনি বেশ কিছু বছর আগে কিছু ধারাবাহিকে কাজ করেছেন যেমন ১৯৯০ সালে ‘দেনা পাওনা’, ১৯৯২ সালে ‘নাগরপারে রূপনগর’, ১৯৯৫ সালে ‘লৌহ কপাট’, ‘বিরাজ বউ’। এবং তারপর বহুবছর তিনি দূরে ছিলেন ছোটপর্দা থেকে কিন্তু ২০২১ সালে আবার একবার ফিরে আসেন। জি বাংলার ‘সর্বজয়া’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় তাকে।

এরপর হল অভিনেত্রী ইন্দ্রানী হালদার। তিনি নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন বাংলার ছোটপর্দা থেকেই কিন্তু তার পাশাপাশি তিনি বড় পর্দাতেও নজর কেড়েছিলেন। তবে সেভাবে কোনো দিন তিনি ছোটো পর্দা ছেড়ে দেন নি। তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক গুলোর মধ্যে অন্যতম হলো ‘তেরো পার্বণ’, ‘জীবন রেখা’ , ‘তিতির অতিথি’, ‘সীমারেখা’ , ‘শ্রীময়ী’ প্রভৃতি। তবে তাকে এখন “শ্রীময়ী” বলেই ছোটো পর্দার দর্শকরা বেশি চেনেন।
স্টার জলসার এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে তার জনপ্রিয়তা অত্যন্ত বৃদ্ধি পেয়েছিল। তার আর টোটা রায়চৌধুরীর জুটি এখনো দর্শকদের মনে আলাদা জায়গা করে রয়েছে। তবে বর্তমানে তাকে দেখতে পাওয়া যাচ্ছে জি বাংলার নতুন রিয়ালিটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’তে সঞ্চালিকা হিসাবে।

এই দুজনের অভিনীত ধারাবাহিক একটা সময় বাংলা টেলিভিশন জগতে অত্যন্ত চর্চিত ছিল। ‘শ্রীময়ী’ না ‘সর্বজয়া’ ভালো ফল করবে টিআরপিতে এই নিয়ে চর্চা হতো। দুজনের অভিনীত চরিত্রের মধ্যে বিশেষ মিল খুঁজে পেত দর্শকরা। তবে তাদের দুজনের ধারাবাহিকই শেষ হয়েগেছে আর দর্শকরা বার বার আবেদন তোলেন আরো একবার যেনো তাদেরকে ছোট পর্দায় ফিরিয়ে আনা হয়। কিন্তু এবার এক দর্শক চান দুজনকে একসাথে দেখতে তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি তার ইচ্ছা প্রকাশ করেছেন। ওই নেটিজেন লিখেছেন,”দেবশ্রী রায় আর ইন্দ্রানী হালদার কে নিয়ে 2 বোনের একটা গল্প নিয়ে স্টার জলসায় শুরু হচ্ছে আসন্ন নতুন ধারাবাহিক প্রমোশুট হয়ে গেছে ।

এমন একটা নিউজ যদি আসতো কতই না ভালো হতো।” তাই এবার দেখার ওই নেটিজেনের ইচ্ছা মেনে ধারাবাহিক নির্মাতারা এমন কিছু আনেন কিনা।

