‘সবসময় বেঙ্গল টপার থাকবো, সেটা সম্ভব না…’, ‘জগদ্ধাত্রী’ নিয়ে আগ্রহ কমছে দর্শকদের! কী বলছেন জ্যাস সান্যাল?

জি বাংলার (Zee Bangla) সুপারহিট মেগা ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। প্রথম থেকেই টিআরপি (TRP) তালিকায় নজর কেড়েছে এই ধারাবাহিক। বাংলা সিরিয়ালের তথাকথিত মিথ ভেঙে সম্পূর্ণ অন্যরকম ভাবে উপস্থিত হয় এই মেগা। বলাই বাহুল্য সব বয়সের দর্শকদের কাছেই জ্যাস সান্যাল প্রিয় হয়ে ওঠে। তার প্রভাব পড়ে বাংলা ধারাবাহিকের টিআরপি লিস্টে। তবে এখন যেন দিন দিন আগ্রহ কমছে দর্শকদের। ‌কমছে ধারাবাহিকের টিআরপি। এবার এ বিষয়ে মন্তব্য রাখলেন লিড অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)।

‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং অভিনেতা‌ সৌম্যদীপ মুখোপাধ্যায়। এক থেকে তিন এর মধ্যে সব সময় নিজের জায়গা ধরে রেখেছে এই মেগা। দীর্ঘ বেশ কিছু সপ্তাহ ধরে বেঙ্গল টপার এর মুকুট পড়েছিল জগদ্ধাত্রী। তবে এখন সে মুকুট হস্তান্তর হয়েছে। বেঙ্গল টপারের মুকুট উঠেছে নিম ফুলের মধু, ফুলকির মাথায়। বিষয়টি নিয়ে কি চিন্তিত অঙ্কিতা?

Bengali television, Zee Bangla, jagaddhatri, বাংলা সিরিয়াল, জগদ্ধাত্রী, অঙ্কিতা মল্লিক, ankita Mallick

অ্যাকশন, রহস্য, টানটান উত্তেজনার অভাব থাকে না জগদ্ধাত্রী ধারাবাহিকে। আর সেটাই দর্শক টানার প্রধান কৌশল। তবে বেঙ্গল টপারের মুকুট হারানোয় সেভাবে চিন্তিত নন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। সংবাদ মাধ্যমের তরফে তার সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানান, “আমরা সব সময় বেঙ্গল টপার থাকবো সেটা তো সম্ভব নয়।”

অভিনেত্রী এও মানেন যে নতুনদের জায়গা ছেড়ে দিতে হয়। তাঁর স্পষ্ট কথা, তাঁদের সিরিয়ালে কোনও পরকীয়া-কূটকচালি নেই। আর এটাই জগদ্ধাত্রীর সবচেয়ে বড় ইউএসপি। এর সঙ্গেই অভিনেত্রীর দৃঢ় বিশ্বাস তার দর্শকদের প্রতি। তিনি মানেন, এখনো পর্যন্ত জগদ্ধাত্রীকে ভালোবাসা দিয়ে চলেছেন টেলিদর্শকেরা। তাঁর কথা, “মানুষ এতদিন পরেও এত ভালোবাসা দেখাচ্ছে, এত সময় দিয়েছে দর্শকরা একটা এপিসোডও মিস করতে পারে না এখনও।”

jagaddhatri ankita

আরও পড়ুনঃ খারাপ চরিত্রে পরিপূর্ণ লীনা গাঙ্গুলীর লেখনি! ব্লুজের প্রতিটি চরিত্র মুগ্ধ করছে ভক্তদের

টেলিপর্দার অন্য ধারাবাহিকের সঙ্গে রেষারেষি করতে চান না জ্যাস সান্যাল। তিনি বলেন, এমন অনেক টেলিদর্শক রয়েছেন যারা শুধুমাত্র জগদ্ধাত্রী দেখেন। ‌ কারণ এই ধারাবাহিক পরিবার নিয়ে বসে দেখা যায়। এতে কোনো পরকীয়া নেই, কূটকাচালি নেই। তবে শীঘ্রই নতুন চমক নিয়ে আসছে জগদ্ধাত্রী। ধামাকাদার পর্বের হাত ধরে জগদ্ধাত্রী আবারও নিজের এক নম্বর ফিরে পায় কিনা, সেটাই এখন দেখার।

Back to top button