‘রান্নাঘর ২’ নিয়ে ফের টেলিভিশনের পর্দায় ফিরছেন সুদীপা! খুশির খবর দর্শক মহলে

শুধু একটি দিক দিয়ে নয়, একাধিক দিক দিয়ে নিজের শিল্পকলার বিস্তার ঘটিয়েছে এমন অনেক শিল্পীদেরই দর্শকরা ভীষণ পছন্দ করেন। বাংলা চলচ্চিত্র জগতের এমনই একজন অন্যতম জনপ্রিয় মুখ হলেন সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee)। অভিনেত্রী হিসেবে বরাবর সাফল্যতার নিদর্শন দিয়েছেন তিনি। অনেক জনপ্রিয় প্রজেক্ট-এ কাজ করতে দেখা গিয়েছে সুদীপাকে।
তবে শুধুমাত্র অভিনয় নয় তার আরো একটি পরিচয় রয়েছে যেটার মধ্যে দিয়েই বাঙালি দর্শকরা তাকে সব থেকে বেশি চিনে থাকবেন। দীর্ঘ দিন ধরে জি বাংলার জনপ্রিয় কুকিং শো রান্না ঘরে পরিচালিকার ভূমিকায় কাজ করেছেন সুদীপ্তা চট্টোপাধ্যায়। প্রত্যেকদিন বিকেল হলেই নতুন নতুন সব রান্নার ঝুলি খুলে বসতেন তিনি। আর সেটা বেশ উপভোগ করতেন দর্শকমহল।

যেদিন থেকে রান্নাঘর বন্ধ হয়ে যায় বেশ কষ্ট পেয়েছিলাম দর্শক মহল। দর্শকে মনে করতেন শুধুমাত্র সুদীপার জন্যই রান্নাঘর খ্যাতি পেয়েছে। শুধু তাই নয়, জি বাংলার পর্দায় চলা এই শোটি বাংলার এক টানা চলা সবথেকে বেশিদিনের শো ছিল। এক দুই নয় টানা ১৭ বছর সম্প্রচারিত হয়েছে রান্নাঘর।
কালের নিয়মে থামাতে হয়েছে সেই শোয়ের পথ চলা। ২০২২ সালে বন্ধ হয়ে রান্নাঘরের সম্প্রচার। তবে খুব বেশি দিন আর দর্শকদের সেই নিয়ে মন খারাপ করে থাকতে হবে না। কারণ আবার ফিরছেন সুদীপা চ্যাটার্জী। তবে কি রান্নাঘর সিজন টু আসতে চলেছে জি বাংলার পর্দায়? এবার সেই মেয়ে নিজেই মুখ খুললেন স্বয়ং সুদীপা।

আরও পড়ুনঃ জগদ্ধাত্রীর কামাল! জ্যাস সান্যালের নামে নতুন মোবাইল গেম, জিতলেই সরাসরি অঙ্কিতার সঙ্গে দেখা করার সুযোগ
না এবার আর জি বাংলার পর্দায় নতুন অনুষ্ঠান নিয়ে আসছেন না তিনি। সুদীপার এই শো অন্য কোন টেলিভিশন চ্যানেলেও সম্প্রচারিত হবে না। বরং সেটা দেখা যাবে অভিনেত্রী তথা সঞ্চালিকা সুদীপার ইউটিউবের পর্দায়। এখানে মূলত উঠে আসবে নারীদের নিরাপত্তা, বাড়ি স্বাধীনতা সংক্রান্ত কথাবার্তা। তিনি তার বক্তব্য পৌঁছে দিতে চান সমাজের প্রতিটি অলিতে গলিতে। আজকাল প্রত্যেকের হাতেই কমবেশি স্মার্টফোন থাকে আর তার মধ্যে দিয়ে সমাজের মহিলাদের উদ্দেশ্যে তিনি তার বক্তব্য রাখবেন।

