শরীরে এসেছে বার্ধক্য! শেষ বয়সে কেমন দেখতে লাগে ‘মৌচাক’ খ্যাত বাঙালি অভিনেত্রী মিঠু মুখার্জিকে?

সে সময় ছিল সাদাকালো সিনেমার চল। মনোক্রম পর্দায় দাপুটে অভিনয় করে মন জয় করেছিলেন অভিনেত্রী মিঠু মুখার্জি (Mithu Mukherjee)। জনপ্রিয় অভিনেতাদের পাশে নায়িকার চরিত্রে দেখা যেত তাকে। বিভিন্ন খ্যাতনামা সিনেমায় অভিনয় করেন অভিনেত্রী মিঠু মুখার্জী। বাংলা সিনেমার জগতে তিনি একজন অত্যন্ত পরিচিত মুখ। এখন বয়স বাড়তে বার্ধক্য এসেছে শরীরে। শেষবয়সে দাঁড়িয়ে অন্য রকম লাগে বাঙালী অভিনেত্রী মিঠু মুখার্জীকে।
১৯৫৫ সালের ১৯ শে জুন কলকাতায় জন্মগ্রহণ করেন বাংলা সিনেমার আলোড়ন তোলা অভিনেত্রী মিঠু মুখার্জী। প্রযোজক কে এল কাপুরের দৌলতে সিনেমায় অভিনয় শুরু করেন মিঠু। তবে সিনেমা করার আগে বহু নাটকে অভিনয় করেছেন তিনি।তারপর এক সময় চলচ্চিত্র জগতে অভিষেক হলো তাঁর। ‘শেষ পর্ব’ ছবিতে অভিনয় করে সর্ব প্রথম সকলের নজরে আসেন অভিনেত্রী।

নিজের ক্যারিয়ারে অনেকগুলি মাইলস্টোন রেখে গিয়েছেন মিঠু। যার মধ্যে অন্যতম মর্জিনা আব্দুল্লা, মৌচাক, স্বয়ংসিদ্ধা, ইত্যাদি। ‘মৌচাক’ ছবিতে মিঠু মুখার্জি উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়ের মত তাঁবড় কলাকুশলীদের সঙ্গে অভিনয় করেন। এই ছবিতে তাকে দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিকের নায়িকা হিসেবে। এখনো পর্যন্ত বাংলা চলচ্চিত্রের সুপারহিট সিনেমা ছিল এটি।
এর পাশাপাশি ‘হোটেল স্নো ফক্স’ ‘কবি’, ‘চাঁদের কাছাকাছি’ ছবিতেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। বাংলা চলচ্চিত্র জগতের রঞ্জিত মল্লিকের নায়িকা হিসেবে সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিলেন মিঠুন মুখার্জি। এমনকি বাংলার শ্রেষ্ঠ নায়িকার আসনটিও ধীরে ধীরে আসছিল তাঁর দিকে। তবে এরপরই বলিউডে কাজ করার অফার পেয়ে মুম্বাই পাড়ি দেন মিঠু।
আরও পড়ুনঃ ‘আমার প্রেমটা মা ভেঙে দিয়েছিল’, জানালেন অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায়
মুম্বাইতে ‘খান দোস্ত’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এই ছবিতে শত্রুঘ্ন সিনহা রাজ কাপুর, ও যোগিতা বালির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন মিঠু মুখার্জী। তবে এরপর ধীরে ধীরে যেন সিনে দুনিয়া থেকে সরে যেতে থাকেন তিনি। অনেক পরে একবার কামব্যাক করলেও স্বর্ণযুগের অভিনেত্রী এখন সিনেমা থেকে অনেক দূরে। ৬৮ বছর বয়সে মুম্বাইতে সংসার জীবন পালন করছেন অভিনেত্রী। তবে আজও তার অভিনয় দর্শকের মনে চির স্মরণীয় হয়ে রয়েছে।

