নিলুকে ভুলে রাইকেই ফের জীবনে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল সৌর্য! সার্থকের উপর বদলা নিলো স্রোত!

সব সময় মুখ বন্ধ করে সবার কথা মেনে নিতে নিতে ক্লান্ত হয়ে গিয়েছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (Mithi Jhora) ধারাবাহিকের নায়িকা রাই। কখনো পরিবারের কথা ভেবে তো কখনো নিজের বোনের শ্বশুরবাড়ির কথা ভেবে নিজের মান সম্মান আত্মসম্মান ভালোলাগা খারাপ লাগা সবকিছুকে বিসর্জন দিয়েছে রাই। কিন্তু এইবার তার চরিত্রটি হয়ে উঠছে প্রতিবাদী। আগে তুলনায় অনেক বেশি স্পষ্টবাদী হয়েছে সে। আর এই প্রত্যেকটি বিষয়ে রাইকে দর্শকদের কাছে আরও জনপ্রিয় করে তুলছে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নিলু অর্থাৎ ধারাবাহিকের নায়িকার বোন নিজেই অবিনাশ অর্থাৎ নিজের শ্বশুরমশাই এর দেখাশোনা করার দায়িত্ব নেয় আর রাইকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কিন্তু নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে না সে। পড়ে গিয়ে অনেক বড় ক্ষতি হয়ে যায় অবিনাশের। এরপর ধারাবাহিকের নায়ক পুনরায় ফিরে যায় রাইয়ের কাছে তাকে তাদের বাড়িতে নিয়ে আসার জন্য। কিন্তু এইবার আর কারোর জন্য মাথা নিচু করবে না রাই।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সৌর্য বারবার রাইকে ফিরে যাওয়ার কথা বললে রাই বলে তার পক্ষে আর যাওয়া সম্ভব নয়। তখন রাইয়ের বৌদি বলে, রাই দয়া করে যেতে চাইলেও তাকে যেতে দেবে না তার বৌদি। কারণ তাদের এতটাও খারাপ সময় আসেনি যে এত অপমানিত হয়েও ওই বাড়িতে ফিরে যেতে হবে। সৌর্য বলে, রাই যখন ঠিক করেই নিয়েছে তখন তো তার আর কিছু করার নেই। এই বলে মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে যায় সৌর্য। রাইয়ের মা রাইকে বলে, একটা অসুস্থ মানুষের ডাকে না গিয়ে কি সে কাজটা ঠিক করলো? রাই তখন তার মাকে বলে, নিলুকেও এবার সব শিখতে হবে। সব সময় তো তার দিদি তার কাজগুলো করে দিয়ে আসবে না।

অন্যদিকে রাইয়ের কথাই ভাবতে থাকে সৌর্য। সামনে নিলুকে দেখে তার ওপর চিৎকার করে ওঠে সে। সৌর্য বলে, “এবার থেকে রান্নাবান্না আর বাবার খেয়াল রাখা এই দুটো কাজই তাকে সামলাতে হবে।” নিলু বলে সে কীকরে সবদিক সামলাবে? সৌর্যর মা বলে, যেমন করে রাই সামলাত। ওর তো কখনো সমস্যা হয়নি। শুধু মাত্র অবিনাশের দেখা শোনা করে নাকি অতগুলো টাকা দেওয়া যায় না তাই রান্নার দায়িত্বটাও রাইয়ের কাঁধে চাপানো হয়েছিল। এবার সব নিলুকেই করতে হবে।

আরও পড়ুন: জগদ্ধাত্রীকে চাকরি থেকে বহিস্কার করলো সাধু, মেহেন্দি জব্দ করতে ফন্দি আঁটলো কৌশিকী

সৌর্য বলে, তার জন্য রাই চলে গেছে এখন সেই ক্ষতি পূরণ তাকেই করতে হবে। অবিনাশ বলে, রাইয়ের সেবায় একটা শান্তি ছিল। আর নিলুকে তো ভরসাই করা যায় না। কখন কি ভুল ওষুধ খাইয়ে দেবে। সব শুনে খুব কষ্ট পায় নিলু। এদিকে স্যার এর ঘর থেকে বেরিয়ে এসে স্রোত বলে, “আমাকে স্যারের সামনে এভাবে ছোট করে তোরা কি মজা পেলি? তোরা জানিস না উনি আমাকে সহ্য করতে পারেন না? তবে উনি আজকে আমাকে যে অপমানটা করলেন সেটা আমি মেনে নেব না। এর বদল আমি নিয়েই ছাড়বো।”

Back to top button