কথা ও অভিকে দেখে পাখি-অরণ্যর নস্টালজিয়া ফিরে পাচ্ছে দর্শক, নতুন প্রোমোতে মিলল সেই ঝলক

একসময়ে স্টার জলসার (Star Jalsha) জনপ্ৰিয় ধারাবাহিক ছিল ‘বোঝে না সে বোঝে না’ (Bojhe Na Se Bojhe Na)। পাখি আর অরণ্য জুটি বেশ জনপ্ৰিয় ছিল ধারাবাহিকপ্রেমী মহলে। ধারাবাহিক শেষের এত বছর পরেও মলিন হয়নি পাখি-অরণ্য কেমিস্ট্রি। সমাজমাধ্যমের পাতায় আজও চোখ বোলালে দেখা মেলে ধারাবাহিকের নানা দৃশ্য। পাখি-অরণ্য জুটির রোমান্টিক দৃশ্যগুলি আজও ভাইরাল সমাজমাধ্যমে।
তবে এবার ফের স্টার জলসাতে পাখি-অরণ্যর নস্টালজিয়া ফিরে পাচ্ছে দর্শক। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘কথা’। শুরুর পর থেকে টিআরপি তালিকায় ছক্কা হাঁকাচ্ছে এই ধারাবাহিক। বিখ্যাত সেফ অভি আর কলেজ ছাত্রী কথার প্রেম কাহিনি আর দুই পরিবারের পারিবারিক ড্রামা নিয়ে এগিয়ে চলছে গল্প। দুই ভিন্ন মানসিকতার মানুষও কীভাবে প্রেমে পড়তে পারে এই নিয়ে ধারাবাহিকের মূল গল্প।
ধারাবাহিকের গল্পে এই মুহূর্তে বিয়ে হয়ে গিয়েছে অভি আর কথার। ছোটবেলা থেকে কেউ কাউকে সহ্য করতে পারে না তারা। বিয়ের পর কথা আর অভির মধ্যে কোনো রোম্যান্স আশা করাই বৃথা। তবে ধীরে ধীরে কাছাকাছি আসছে তারা। একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু মনের কথা জাহির করতে পারছে না কেউই।
সদ্য প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। ‘কথা’ ধারাবাহিকে সবাই মিলে পালন করছে ভালোবাসার দোল পর্ব। এদিন ভাং খেয়ে কাবু হয়ে পড়ে কথা। কিছু টাল সামলাতে পারছে না। অভি এসে টেনে ঘরে নিয়ে যেতে চায়। তখনই মনের কথা বলে ফেলে মুখ ফসকে বলে ফেলে কথা! এবার প্রশ্ন হল কথার ভালোবাসার রঙে কি ধরা দেবে অভি?
আরও পড়ুনঃ রাই-এর প্রত্যাখ্যান পেয়ে চরম অনর্থ ঘটালো সৌর্য! স্রোতের জীবনে সর্বনাশ নামিয়ে আনলো সার্থক!
পর্দায় অভি আর কথার রোমান্টিক দৃশ্য দেখে নস্টালজিক বাংলা ধারাবাহিকের দর্শকরা। ‘বোঝে না সে বোঝে না’ -এ অরণ্য-পাখির দোল খেলার কথা মনে পড়ে যাচ্ছে দর্শকদের। এরকম বসন্তে একে অপরকে মনের কথা বলেছিল অরণ্য আর পাখি। আর এত বছর পরও কথা ধারাবাহিকে সেই দৃশ্য দেখে দর্শকদের মনে পুরোনো সেই দিনের কথা…

