বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় হাড্ডাহাড্ডি লড়াই! এই সপ্তাহের বেঙ্গল টপার কে?

বাংলা ধারাবাহিকের (Bengali Serial ) টিআরপি (TRP List) তালিকার দিকে বরাবরই নজর থাকে টেলি দর্শকদের (Television)। ‌টিআরপির (TRP) ওপর ভিত্তি করেই ধারাবাহিকগুলির (Serial) ভবিষ্যৎ নির্ধারিত হয়। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও টিআরপি তালিকায় কাড়ছে‌ কোন ধারাবাহিক? চলুন দেখে নেওয়া যাক।

‘ইচ্ছে পুতুল’ (শেষ হতে এই সপ্তাহে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘যোগমায়া’। স্টার জলসার ‘তোমাদের রানীর’ সাথে প্রতিযোগিতায় প্রথম সপ্তাহেই বাজিমাত করতে পারছে না ‘যোগমায়া’। তবে কিছুটা ব্যবধান কমছে। সন্ধ্যা সাড়ে ছটার স্লটে একঘেয়ে ‘কার কাছে কই মনের কথা’ পিছিয়ে থাকছে স্টার জলসার ‘গীতা এলএলবির’ কাছে। প্রত্যেক সপ্তাহে ধমকাদার পর্ব দেখিয়ে এগিয়ে থাকছে গীতা। সাতটা স্লটে অনেক ব্যবধানে এগিয়ে থাকছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। তবে কথার টিআরপিও কিছুটা বাড়ছে বলা যায়।

সাড়ে সাতটা স্লটে ফুলকির কাছে পরাস্ত হচ্ছে স্টার জলসা ‘বঁধুয়া’। সদ্য শুরু হওয়া ধারাবাহিকটি পিছিয়ে পড়ছে ‘ফুলকির’ কাছে। রাত আটটা স্লটে বিরাট ব্যবধানে এগিয়ে থাকছে ‘নিম ফুলের মধু’। এখানে স্টার জলসার ‘তুমি আশেপাশে থাকলে’ কোন প্রভাব দেখাতেই পারছে না। বরং টিআরপি তালিকায় একাই রাজত্ব করছে পর্ণা।

রাত সাড়ে আটটার স্লটে ‘লাভ বিয়ে আজকাল’ পিছিয়ে পড়েছে অনেকটাই। বরং এগিয়ে আসছে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’। তিস্তা এবং শ্যামলীর গল্প বেশ মনে ধরেছে দর্শকদের। রাত নটার স্লটে ‘জল থৈ থৈ ভালোবাসা’ এবং জি বাংলার ‘আলোর কোলের’ মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে।

আরও পড়ুনঃ লীনা গাঙ্গুলি মানেই স্যারের সঙ্গে ছাত্রীর টক-ঝাল সম্পর্কের ছোঁয়া! স্টার জলসার জনপ্রিয় মোহর-শঙ্খর স্মৃতিতে দর্শক!

রাত সাড়ে নটায় বাড়ছে ‘মিঠিঝোরা’র টিআরপি। তবে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ এখনও অনেকটাই এগিয়ে। রাত দশটায় ‘হরগৌরী পাইস হোটেল’ ‘মিলি’কে পরাস্ত করে এগিয়ে থাকছে। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও ঐশানি ম্যাজিক দেখা যাবে টিআরপি তালিকায়।‌ রাত সাড়ে দশটায় কিছুটা এগিয়ে থাকছে ‘চিনি’। অন্তত এমন টাই ধারণা করা যাচ্ছে। ‌ এই সপ্তাহের বেঙ্গল টপার হতে পারে ‘নিম ফুলের মধু’ ও ‘জগদ্ধাত্রী’। টিআরপি তালিকা প্রকাশ হলেই বাকিটা জানা যাবে।

Back to top button