কোর্টে নিজের খেল দেখালো ফুলকি! তার পেশ করা প্রমাণ পাল্টে দিল রুদ্রর চাল! নতুন মোড় ধারাবাহিকে

বেশ জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। শুরু থেকেই ধারাবাহিকের আকর্ষণীয়তা ধারাবাহিকটিকে টিআরপিতে প্রথম পাঁচে জায়গা দখল করে থাকতে সাহায্য করেছে। চলতি সপ্তাহে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা। বর্তমানে ধারাবাহিকের নায়ক নায়িকার জীবনের উপর দিয়ে অনেক বড় ঝড় বয়ে যাচ্ছে।
এই ধারাবাহিকের নায়িকাকে একেবারে সহ্য করতে পারে না নায়কের প্রাক্তন স্ত্রী শালিনী। এছাড়াও রোহিত ফুলকির সম্পর্কটাও মেনে নিতে পারছেনা রোহিতের জামাইবাবু রুদ্র। রুদ্র আর শালিনী দুজনে মিলে অনেক ক্ষতি করার চেষ্টা করেছেন নায়ক নায়িকার। এইবার রোহিতের জীবনকে আরো একবার দুর্বিসহ করে তুলেছে তারা।
তাদের চক্রান্তের শিকার হয়েছে রোহিত। বর্তমানে কোন দোষ না করেও জেল হাজত বাস করতে হচ্ছে তাকে। এটা কিছুতেই সহ্য করতে পারছে না ফুলকি। সে কখনোই নিজের স্যারের কষ্ট সহ্য করতে পারে না। আর এবার তো সে প্রতিজ্ঞা করেছে যেকোনো উপায়ে সে তার স্যারকে নির্দোষ প্রমাণ করে জেলের বাইরে আনবে।
রোহিতকে জেল থেকে বের করে আনার জন্য প্রমাণ জোগাড় করতে যায় ফুলকি। কিন্তু সেখানে গিয়ে সে দেখে, সাক্ষীকে আগের থেকেই ভয় দেখিয়ে রেখেছে অপরাধীরা। মুখ খুললেই তারা শেষ করে দেবে সেই সাক্ষীর পরিবারকে। ফলে সেখানে গিয়ে কোন লাভের লাভ করতে পারেনি ফুলকি। কিন্তু এইবার সে এমন একটা অস্ত্র পেয়েছে যেটা দিয়ে আসল দোষীদের সামনে বের করে আনা এবং রোহিতকে ছাড়ানো দুটোই সম্ভব।
আরও পড়ুনঃ নিজের হাতে জগদ্ধাত্রীকে খাইয়ে দিল রাজনাথ, জ্যাসের সর্বনাশ করতে উৎসবকে ব্যবহার করল দিব্যা সেন!
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, কোর্টে চালান করা হচ্ছে রোহিতকে। সেখানে বেশ কিছু মানুষজন জড়ো হয়েছে এবং সকলেই ধিক্কার জানাচ্ছে রোহিতের নামে। একজন একটা ইট ছুড়ে রোহিতের কপালে মারে, আঘাত পেয়ে চিৎকার করে ওঠে সে। রোহিতের কপালে রক্ত মুছিয়ে দিতে যায় ফুলকি। সে তার স্যারকে বলে, রোহিতের কোন ভয় নেই। কোর্টে গিয়ে সব খেলা পাল্টে দেবে সে। রোহিত বুঝতে পারেনা ঠিক কি করতে চলেছে ফুলকি দাস।
View this post on Instagram

