‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক ছাড়লেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য! আসছে নতুন নায়িকা কিন্তু কেন?

জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche) । ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং জনপ্রিয় অভিনেতা রনজয় বিষ্ণু। প্রথম থেকেই শ্যামলী ও অনিকেতের চরিত্রের শ্বেতা ও রনজয়ের রসায়ন বেশ মনে ধরেছে দর্শকদের। তবে হঠাৎ করেই দুঃসংবাদ! ধারাবাহিক ছাড়লেন অভিনেত্রী শ্বেতা।

বিগত কয়েক সপ্তাহ ধরেই এ ধারাবাহিকের নতুন মোড় বদল হয়েছে। অনিকেতের জীবনে এসেছে ছদ্মবেশধারী তিস্তা। আসলে শ্যামলী তিস্তা রূপ ধরে অনিকেতের জীবনে পা রেখেছে। এখন একইসঙ্গে তিস্তা ও শ্যামলী দুই ভূমিকা পালন করতে হচ্ছে শ্বেতা। ফলে স্বাভাবিকভাবেই ধারাবাহিকের নায়িকার উপর বাড়তি চাপ পড়ছে। যদিও গল্পের গতিতে বেশ খুশি অভিনেত্রী। দর্শকদের চমক দিতে সদা প্রস্তুত তিনি।

যদিও ধারাবাহিকের শ্যামলীর প্রত্যেকটা মুহূর্তই কাটছে চিন্তায়। এই বুঝি এসে ধরা পড়ে গেল, এই বুঝি অনিকেত তাঁকে চিনে নিল। তবেই লুকোচুরি খেলাতে কম মজা পাচ্ছেন না তিনি। বলাই বাহুল্য তিস্তা এখন অনিকেতের মনে রাজত্ব করছে। তিস্তার চোখের মায়ায় হারিয়ে গিয়েছে অনিকেত।এইরকম পরিস্থিতিতে যদি সেটা শ্বেতা ধারাবাহিক ছাড়েন‌, তবে স্বাভাবিকভাবেই মনখারাপ হবে অনুরাগীদের।

Beautiful photos of Sweta Bhattacharya | Times of India

জানা গেছে, হঠাৎ করেই অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের শ্যুটিং ফ্লোর ছেড়েছেন। তবে কি কোন মনোমালিন্য হল? হঠাৎ করেই কেন এই সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? বিষয়টি নিয়ে কানাঘুষা চলছে টলিপাড়ায়। বিস্তর আলোচনা শুরু হচ্ছে সমাজ মাধ্যমেও।

আরো পড়ুন: উচ্ছেবাবু অতীত, দর্শকের ক্রাশ এখন তিতিরের বর! তবে কি বং ক্রাশ “সিডি বয়ে”র থেকে কেয়ারিং বরের তকমাটা ছিনিয়ে নিল সোমরাজ?

তবে সব জল্পনা কল্পনায় জল ঢেলে চ্যানেল সূত্রে খবর, ব্যক্তিগত কারণবশত পাঁচ দিনের ছুটি নিয়েছেন অভিনেত্রী। পাঁচ দিন পরে আবারও তিনি শুটিং ফ্লোরে ফিরবেন। আপাতত অভিনেত্রী ছুটিতে রয়েছেন। অর্থাৎ কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক ছাড়ছেন না অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। শ্যামলীর চরিত্রে আবারও দেখা যাবে তাঁকেই।

Back to top button