স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে চরম অপমান করা হল জনপ্রিয় ধারাবাহিকের প্রধান অভিনেত্রী কে! ক্ষুব্ধ দর্শক

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় অ্যাওয়ার্ড শো হল ‘জলসা পরিবার অ্যাওয়ার্ড’ ( Star Jalsha Paribar Award) । অবশেষে অপেক্ষার প্রহর কাটিয়ে গতকাল অনুষ্ঠিত হল এই অ্যাওয়ার্ড শো।জমকালো সন্ধ্যায় তারকাদের সমারোহে জমজমাট হয়ে উঠল স্টার জলসার ‘বিয়েবাড়ি’। পুরস্কার জয়ী হলেন ধারাবাহিকের কলাকুশলীরা। তবে আলোর মাঝেও অন্ধকার রয়েই গেল। জলসা অ্যাওয়ার্ডস মঞ্চে চরম অপমানিত হলেন জনপ্রিয় ধারাবাহিকের প্রধান অভিনেত্রী।

গতকাল অ্যাওয়ার্ড মঞ্চে দেখা গেল ‘অনুরাগের ছোঁয়ার’ জয়জয়কার। একাধিক ক্যাটেগরির শ্রেষ্ঠ পুরস্কার ছিনিয়ে নিল এই ধারাবাহিক। বলাইবাহুল্য জলসার হিট মেগার তালিকায় একচ্ছত্র রাজত্ব তাঁদের। পুরস্কার মঞ্চেও মিলল তার প্রমাণ। সবাই
কে ছাপিয়ে সেরা পরিবার সন্মান জিতে নিল এই ধারাবাহিক। তাছাড়া, একাধিক ক্যাটেগরি মিলিয়ে সবচেয়ে বেশি পুরস্কারও জিতে নিয়েছে তাঁরা।

অন্যদিকে, জলসা পরিবারের সেরা জুটির শিরোপা উঠেছে ‘দূর্জানী’ জুটির মাথায়। অভীকা-অর্কপ্রভর জুটি জিতে নিয়েছে শ্রেষ্ঠ জুটির পুরষ্কার। এছাড়া, নায়ক-নায়িকাদের নৃত্য পরিবেশনা আলাদা মাত্রা যোগ করেছিল। যদিও অ্যাওয়ার্ড শোয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মতপার্থক্য রয়েছে দর্শকদের মধ্যে। তাঁদের কথায়, পুরস্কার প্রদানের ক্ষেত্রে একপেশে হয়েছে স্টার জলসা। তাই গুটিকয়েক ধারাবাহিক বাদে বাকি সবাই পড়ে বাতিলের তালিকায়।

জলসা পরিবারের অ্যাওয়ার্ড মঞ্চে চরম অপমান করা হল জনপ্রিয় ধারাবাহিক ‘সন্ধ্যাতারার’ দ্বিতীয় নায়িকা অমৃতা দেবনাথকে। অনুষ্ঠানের দিন অমৃতা উপস্থিত হয়েছিলেন ঠিকই, তবে তাঁকে নমিনেশন থেকে যেমন বাদ দেওয়া হয়েছে, তেমনই একবারের জন্যও মঞ্চে তাঁকে ডাকা হয়নি। যদিও পার্শ্ব নায়িকা হিসেবে তাঁর যথেষ্ট সন্মান প্রাপ্য ছিল।

আরো পড়ুন: গল্পের নয়া মোড়! বিজয়লক্ষীর ফাঁদে পরে জ্যাসকে সব খুলে বললো অনিন্দিতা! টানটান পর্ব ফাঁস

সম্প্রতি নিজের সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন অমৃতা। যার ক্যাপশনে লেখা ছিল- “কখনও কখনও কিছু শো আমায় ডিসার্ভ করেনা, কারণ আমার জন্য আরও বড় কিছু অপেক্ষা করে রয়েছে।” অভিনেত্রী ছবিসহ লেখাটি শেয়ার করেন জলসা পরিবার অ্যাওয়ার্ড শ্যুটের দুদিন পরেই। বেশ বোঝা যাচ্ছিল অভিনেত্রীর অভিমান হয়েছে। তবে এবার তার আসল কারণটি বুঝতে পারছেন অনুরাগীরা।

Amrita Debnath: Biography, TV Serials List - WeGreen Entertainment

স্টার জলসার ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকেও অভিনেত্রী একটা সময় পর উহ্য রাখা হয়েছিল। ধারাবাহিকের দ্বিতীয় প্রধান হিরোইন হিসেবে শুরু করলেও ‘সন্ধ্যাতারা’ গল্পে তার গুরুত্ব ক্রমশ ম্লান হতে থাকে। এমনকি একটা সময় পর ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র সন্ধ্যা হলেও তারাকে দেখা যেত না পর্বে। যা নিয়ে আগেও অসন্তুষ্ট ছিলেন অনুরাগীরা।

 

Back to top button