গল্পের নয়া মোড়! বিজয়লক্ষীর ফাঁদে পরে জ্যাসকে সব খুলে বললো অনিন্দিতা! টানটান পর্ব ফাঁস

রহস্যয় ভরে উঠেছে জি বাংলার (Zee Bangla) সেরা ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। জটিল জটিল সব রহস্যের সমাধান করে দর্শকদের মন ইতিমধ্যেই জিতে নিয়েছেন অ্যাকশন কুইন জগদ্ধাত্রী। ৮ থেকে ৮০ সবাই এই ধারাবাহিকটির অনেক বড় ভক্ত। গত সপ্তাহে ধারাবাহিকটি প্রথম থেকে দ্বিতীয় স্থানে চলে এলেও ভক্তদের দৃঢ় বিশ্বাস চলতি সপ্তাহে পুনরায় বেঙ্গল টপারের জায়গা দখল করবে এই মেগা।
সম্প্রতি একটি খুনের রহস্য সমাধান করতে ব্যস্ত জগদ্ধাত্রী। তবে এর মাঝেই হঠাৎ হয়ে গেল বৈদেহি মুখার্জী। উপলের সাথে দেখা করে উৎসবের ছবি দেখিয়ে তার মাথায় উৎসবের জায়গায় স্বয়ম্ভুর নাম ভরে দেয় বৈদেহি। তারপর থেকেই কোথাও একটা উধাও হয়ে গিয়েছে সে। অনেকক্ষণ বাড়ি না ফেরায় ব্যস্ত হয়ে উঠেছে রাজনাথ সহ বাড়ির প্রত্যেকে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, মুখার্জী বাড়িতে হইচই পড়ে গিয়েছে কারণ বৈদেহি মুখার্জী উধাও। জগদ্ধাত্রী বলে, “এর পেছনে কোনো একটা পরিকল্পনা আছে। কেউ এভাবে হঠাৎ উধাও হয়ে যেতে পারে না।” জগদ্ধাত্রীর কথায় রেগে যায় প্রীতি। সে বলে এখানেও জ্যাস সান্যাল অপরাধ খুঁজে চলেছে। মেহেন্দিও জগদ্ধাত্রীকে ভুল প্রমাণ করতে চায়।
জগদ্ধাত্রী বলে, “আজকেই উপল মৈত্রের ঘরের সিসিটিভি ফুটেজ গায়েব হলো আর আজই বৈদেহি মুখার্জী উধাও হলো। দুটোর মধ্যে একটা না একটা যোগসূত্র রয়েছে।” এই বলে সে ফোন করে স্বয়ম্ভুকে। আর তার মনের সন্দেহ গুলো খুলে বলে। উপল যেখানে আছে সেই বিল্ডিং এর গার্ডকে জিজ্ঞাসাবাদ করতে বলে। কৌশিকী মুখার্জী জগদ্ধাত্রীর পাশে এসে দাঁড়ায় কারণ সেও একই জিনিষ সন্দেহ করছে। তারও মনে হয় সব কিছু বৈদেহি মুখার্জী ইচ্ছে করে ঘটাচ্ছে।
আরো পড়ুন: অনুপম রায়ের হবু স্ত্রীর ক্যারিয়ার গড়েছেন রাজ চক্রবর্তী? প্রশ্মিতার জন্য কি এমন করেছিলেন তিনি?
অন্যদিকে অনিন্দিতার বাড়িতে চলে আসে বিজয়লক্ষী। সে এসে অনিন্দিতাকে বলে, “আপনি আমার ছেলের শ্রাদ্ধ কেনো করেছেন? ও তো আমার ছেলে। আপনি কেনো ওর শ্রাদ্ধ করেছেন? তারমানে আমার ছেলে মারা গেছে তাইতো? আপনি যদি সবটা স্বীকার না করেন তাহলে আপনার মেয়েকে আমি তুলে নিয়ে যেতে বাধ্য হব। আমায় কেউ আটকাতে পারবে না।” বিজয়লক্ষীর কথা শুনে ভীষন ভয় পেয়ে যায় অনিন্দিতা। সে সঙ্গে সঙ্গে ফোন করে জগদ্ধাত্রীকে আর সবটা খুলে বলে।
View this post on Instagram

