আপনি কি জানেন বয়সে ছোট ছেলেকে কেন বেছে নিলেন সোহিনী? নিজেই সেই কথা জানালে অভিনেত্রী

সালটা ২০০৬, সেই সময় বাংলা ধারাবাহিক এতটা উন্নতি করেনি। সেই সময়ের ধারাবাহিক গুলিও বেশ অন্যরকম ছিল। তখন বাংলা টেলিভিশনের মধ্যে দিয়েই অভিনয় জগতে পা রাখেন সোহিনী সরকার (Sohini Sarkar)। ২০১১ সালে ‘অদ্বিতীয়া’ সিরিয়ালে অভিনয় করে নজর কাড়েন তিনি। তারপর ২০১৩ সালে প্রথম বড় পর্দায় কাজ করেন তিনি। ‘রূপকথা নয়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় হাতে খড়ি হয় তার। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী সোহিনী।

বর্তমানে কলকাতার একজন বেশ জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন সোহিনী সরকার। সিরিয়াল সিনেমা ওয়েব সিরিজ প্রতিটি প্ল্যাটফর্মেই তার অবাধ বিচরণ। এই অভিনেত্রীকে দর্শকরা এতটাই পছন্দ করেন যে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে সদা কৌতূহলী হয়ে থাকেন তারা। নিজের ব্যক্তিগত জীবনে অভিনেতা রণজয়ের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।

গায়ক শোভন অভিনেত্রীর তুলনায় অনেকটাই ছোট। ছয় বছরের ছোট এই গায়কের সঙ্গেই নাকি আংটি বদল করেছেন সোহিনী। বিষয়টা আগুনের মতোই ছড়িয়ে পড়েছে টলিপাড়ায়। আদতে কতটা সত্য এই ঘটন? এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। ভালোবাসা অন্ধ হয়। তার কাছে রোগা মোটা ফর্সা কালো কিংবা বয়সে অত্যধিক বড় বা ছোট কোনটাই যেন কোনো বাধা নয়। সেটা আরও একবার প্রমাণ করলেন সোহিনী। ছয় বছরের ছোট প্রেমিকের সাথে নাকি খুব তাড়াতাড়ি সাত পাকে বাঁধা পড়বেন এই অভিনেত্রী।

টলিপাড়ার গুঞ্জন রয়েছে, সম্প্রতি বিদেশে ছুটি কাটাতে গিয়ে বাগদান সেরেছেন সোহিনী-শোভন। কিন্তু এই নিয়ে এখনো অবধি এর মধ্যে কেউই তাদের সম্পর্কের কথা নিজেদের মুখে স্বীকার করেননি। বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়লেও নীরব ছিলেন দুজনেই। যদিও পরে শোভন বিষয়টি অস্বীকার করেন। তবে এইবার এই নিয়ে এক সংবাদ মাধ্যম অভিনেত্রী সোহিনীর সাথে কথা বলেন এবং অনেকগুলি তথ্য সামনে উঠে আসে।

আরো পড়ুন: লটারি জিতল সৃজন, টিকিট চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পরল অয়ন!

গায়ক শোভনের সঙ্গে বাগদানের বিষয়ে সোহিনী সরকার সেই সংবাদমাধ্যমকে জানান, “আমার অনামিকায় কোনো আংটি দেখা যাচ্ছে না তো! আসলে বিষয়টি হঠাৎ এটা রটে যাওয়ার পর আমার মা ফোন করে জানতে চান, সত্যিটা কী।” এরপর তার কাছে জানতে চাওয়া হয়, শোভনকে বিয়ে করার পরিকল্পনা রয়েছে কি না? যার উত্তরে সোহিনী জানান, “চারপাশে অনেক বিয়ে হচ্ছে। তবে আমার মনে হয়, বিয়ে দেখে বিয়ে করে নেওয়া সাংঘাতিক ব্যাপার। আমি ঈশ্বরে বিশ্বাসী। নিশ্চয়ই ভালো কিছু হবে। বেশির ভাগ সময় আমরা ভাবি যে, আমরা একা একাই সব করছি। কিন্তু আমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনা করাই থাকে, আমরা শুধু বাস্তবায়ন করি।”

Back to top button