ব্রোঞ্জের মূর্তিতেই লুকিয়ে রহস্যের সমাধান! জ্যাসের হাতে মূর্তি যেতেই আঁতকে উঠলো অনিন্দিতা!

চলতি সপ্তাহে স্থানচ্যুত হয়েছে জি বাংলার (Zee Bangla) নাম্বার ওয়ান ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। বেঙ্গল টাপারের প্রথম স্থান দখল করেছে অন্য এক মেগা, আর জগদ্ধাত্রী চলে এসেছে দ্বিতীয় স্থানে। তাই পুনরায় নিজের জায়গা ফিরে পেতে ধারাবাহিককে আনা হচ্ছে নতুন টুইস্ট। শুরু থেকেই জনপ্রিয়তার শীর্ষে ছিল এই ধারাবাহিক। এখনো দর্শকদের কাছে সেরা নায়িকা জগদ্ধাত্রী। ৮ থেকে ৮০ সবাই তার ভক্ত। বর্তমানে এক জটিল ধাঁধার সমাধানের শেষ প্রান্তে এসে পৌঁছেছে ধারাবাহিকের নায়িকা।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, বহুদিন ধরেই এক জটিল রহস্যের সমাধান করার চেষ্টা করে চলেছে জগদ্ধাত্রী। এক উচ্চপদস্থ আমলার ছেলে হঠাৎ হারিয়ে যায়। প্রত্যেকে সন্দেহ করছে সে আর বেঁচে নেই। তাকে খুঁজতেই তলব করা হয়েছে জগদ্ধাত্রীকে। পাশাপাশি উৎসবকে শাস্তি দেওয়ার জন্য সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করার দায়িত্ব নিজের কাছে তুলে নিয়েছে সে। আর এই সব কিছুতে তাকে সাহায্য করছে কৌশিকী মুখার্জী।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনিন্দিতা তার মেয়েকে বলছে, সে যেন একদম ভয় না পায়। সব ঠিক হয়ে যাবে। অস্মিতা তার মাকে জিজ্ঞাসা করে, সে কোনোভাবে ধরা পড়ে যাবে না তো? অনিন্দিতা বলে, তার মা বেঁচে থাকতে এটা কখনোই হবে না। সব রকম ভাবে তাকে রক্ষা প্রদান করবে সে। ঠিক তখনই সেখানে চলে আসে জগদ্ধাত্রী। আরো একবার তর্ক-বিতর্কের মধ্যে দিয়ে যায় তারা। অনিন্দিতা কিছুতেই আসল সত্যিটা বলতে চায় না। জগদ্ধাত্রী তখন তাকে জানিয়ে দেয়, এবার তাদেরকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে গিয়ে জেরা করতেই হবে। তখন একটা জিনিস চোখে পড়ে জগদ্ধাত্রীর।

অনিন্দিতার বাড়িতে একটা ব্রোঞ্জের মূর্তি ছিল। আর সেই মূর্তিটা ঋষি নিখোঁজ হয়ে যাওয়ার সময়ও ওই একই জায়গায় দেখা গিয়েছিল। সন্দেহ হওয়ায় ওটা পরীক্ষা-নিরীক্ষার জন্য তুলে নেয় জগদ্ধাত্রী। বেশ খানিকক্ষণ সেই মূর্তিটাকে নিয়ে টানাটানি চলে অনিন্দিতা আর জগদ্ধাত্রী মধ্যে। নিজের বন্দুকটা বার করতেই শান্ত হয়ে যায় অনিন্দিতা, সে বুঝতে পারে জগদ্ধাত্রীকে আটকে লাভ নেই। এরপর একটা ফোন পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায় জ্যাস। উপল মৈত্র যেখানে রয়েছে সেখানে কেউ একজন গিয়েছিল আর দশ মিনিটের সিসিটিভি ফুটেজ মুছে দেওয়া হয়েছে।

আরো পড়ুন: নতুন ধারাবাহিকে ফিরছে এক্কাদোক্কার পোখরাজ! বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী!

এটা নিয়েই চিন্তা ভাবনা করতে থাকে জগদ্ধাত্রী। সে বুঝতে পারেন নির্ঘাত এই বাড়ি থেকেই কেউ গিয়েছিল। কৌশিকীর থেকে সে জানতে পারে, বৈদেহি অনেকক্ষণ বাড়িতে নেই। কোথায় গেছে কেউ জানে না। সত্যিটা খুঁজে বের করতে ডাক্তার ধরের কাছে চলে যায় জগদ্ধাত্রী। তাকে জিজ্ঞাসাবাদ করেও তার পেট থেকে কোন কথা বার করতে পারে না। কিন্তু সে বুঝতে পারে হয় উৎসবের মা আর নয়তো উত্তর বঙ্গের দেবু এদের মধ্যে কেউ একজন এখানে এসেছিল। আসল সত্যিটা জানার উপায় বের করে ফেলে কৌশিকী।

Back to top button