শিবরাত্রির দিনেই স্বামীকে হারালো কথা! প্রান্তিকের চক্রান্তে অগ্নিভর জীবনে মহা সংকট

হাতে গুনে কয়েকটা মাস হল স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে একটি নতুন ধারাবাহিক যার নাম কথা (Katha)। শুরুতেই টিআরপিতে একটা ভালো জায়গা তৈরি করতে পেরেছিল এই ধারাবাহিক তবে যত দিন যাচ্ছে ক্রমে সেই জায়গা হারাচ্ছে এই মেগা। এই ধারাবাহিকের গল্প শুরু থেকেই বেশ অন্যরকম। সবথেকে আকর্ষণীয় বিষয় হলো এই ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি।

দর্শকরা হয়তো শুনে থাকবেন দুটো মানুষের একসাথে থাকতে গেলে তাদের মধ্যে স্বভাবগত এবং গুণগত দিকগুলি কিছুটা এক হওয়া দরকার। কিন্তু এই ধারাবাহিকের ক্ষেত্রে একেবারেই হয়েছে তার উল্টোটা। ভিন্ন প্রকৃতির দুটি মানুষের একে অপরের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ গড়ে ওঠার গল্প পরিবেশন করছে এই ধারাবাহিক। প্রতিনিয়ত প্রমাণ করছে সবকিছুর উপরে রয়েছে ভালোবাসা আর বিশ্বাস। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য (অগ্নিভ) এবং নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে করছে সুস্মিতা দেকে (কথা)।

প্রতিটি ধারাবাহিকের মতনই এই ধারাবাহিকেও প্রতিমুহূর্তে একাধিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে নায়িকা কথাকে। অদ্ভুত এক পরিস্থিতিতে নায়ক অগ্নিভর সাথে বিয়ে হয়ে যায় নায়িকা কথার। তারপর থেকেই তাদের মধ্যে একটু একটু করে গড়ে ওঠে প্রণয়ের সম্পর্ক। নায়িকার আত্মসম্মানবোধ এবং সত্যনিষ্ঠ স্বভাব মন জয় করে নেয় নায়কের। তবে বিয়ের পর থেকেই নায়ক নায়িকার দুজনের উপরেই একের পর এক বিপদ লেগেই রয়েছে। আরো এক নতুন বিপদের সম্মুখীন হল নায়ক।

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, শিবরাত্রির দিন নিজের স্বামীর নামে মন্দিরে এসে শিব ঠাকুরের মাথায় জল ঢালছে গোবর দেবী। মনে ভক্তি এবং নিষ্ঠা নিয়ে সে ঠাকুরের কাছে প্রার্থনা করছে তার পাচক মশাই যেন ভালো থাকে, তার মাথা যেন ঠান্ডা থাকে। কিন্তু সেই মন্দিরেই যে এত বড় এক দুর্ঘটনা ঘটে যাবে তাদের সাথে সেটা হয়তো কল্পনাও করতে পারেনি কথা।

আরো পড়ুন: টলিপাড়ার ‘অর্চি বাবু’ থেকে বোম্বের ভিলেন, এবার সোজা রোহিত শর্মার সাথে কাজ! ঋষি কৌশিকের নতুন ছবি দেখে অবাক ভক্তরা

সবাই যখন ব্যস্ত তখন সেখানে এক সাধুর দেশ নিয়ে চলে আসে প্রান্তিক বিশ্বাস। তার মনে এখন চরম প্রতিহিংসা। সে মনে মনে ভাবতে থাকে যে তাকে জেলে পাঠানোর শাস্তি এবার পেতেই হবে অগ্নিভকে। এই বলে সে অগ্নিভর হাতে একটি ডালা দেয় আর বলে সেটা নাকি তার স্ত্রী তাকে পাঠিয়েছে। কথা দিয়েছে ভেবে সেটা নিয়ে নাড়াচাড়া করতেই সেখান থেকে এক বিষাক্ত কাঁকড়া বিছে বেরিয়ে আসে এবং তার হাতে কামড়ে দেয়। সেই দেখে তাড়াতাড়ি পাচক মশাই এর কাছে ছুটে আসে কথা আর তাকে জাগিয়ে রাখার জন্য তার মাথায় জল ঢালতে থাকে। বিষ ছড়িয়ে পড়ার আগেই অগ্নিভকে কি বাঁচাতে পারবে কথা?

Back to top button