সাত পাকে বাঁধা পড়লেন রামপ্রসাদ ধারাবাহিকের প্রধান অভিনেত্রী! বিয়েতে উপস্থিত ধারাবাহিকের গোটা টিম

টলিউডে (Tollywood) এখন চলছে বিয়ের মরশুম। অভিনেতা, অভিনেত্রী, থেকে শুরু করে গায়ক, গায়িকা একে একে সবাই চার হাত এক করে ফেলছেন। পরম পিয়ার পর সদ্যই সাত পাকে বাঁধা পড়লেন অনুপম প্রশ্মিতা। আর তার মাঝেই কাঞ্চন শ্রীময়ীরও শুভ বিবাহ সম্পন্ন হল। আর প্রায় একই দিনে বিয়ে করলেন রামপ্রসাদ (Ramprasad) ধারাবাহিকের প্রধান অভিনেত্রী।
বর্তমান সম্পর্ক গুলো ভীষণ ঠুনকো। টলিউডের গড়ে ওঠা সম্পর্ক গুলোর দিকে চোখ রাখলেই দর্শকরা দেখতে পান আজ যে সম্পর্ক গড়ে উঠছে, কাল সেই সম্পর্ক ভেঙে যাচ্ছে। সেই জায়গায় এতগুলো বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন এই জুটি। আর তারপরে তারা তাদের এই দীর্ঘ সম্পর্ককে বিয়ের মাধ্যমে পরিণতি দিয়েছেন।
বিয়ের দিন অসম্ভব সুন্দর দেখাচ্ছিল অভিনেত্রীকে। একেবারে টুকটুকে লাল বেনারসিতে সেজে উঠেছিলেন তিনি। তার গা ভর্তি সোনার গহনার উপর থেকে নজর ফেরাতে পারছিলেন না দর্শকরা। বর এর বেশে বেশ মানিয়ে ছিল অভিনেতাকেও। টলিউডের আর পাঁচটা অভিনেতা-অভিনেত্রীর মতন কোনরকম লুকোচুরি না করে সামাজিকভাবে সবাইকে আমন্ত্রণ জানিয়ে ধুমধাম করে বিয়ে করেন তারা।
তাদের বিয়েতে শুভকামনা জানাতে এদিন আস্তে দেখা যায় টলিউডের বহু নামিদামি অভিনেতা অভিনেত্রীদের। এই দিন এসে হাজির হয়েছিলেন এসেছিলেন রামপ্রসাদ ধারাবাহিকের সকল সদস্যরা। সমাজমাধ্যমের পাতায় এমন বহু ছবি ইতিমধ্যেই দেখেছেন দর্শকমহল। রামপ্রসাদের নায়িকা না হলেও এই ধারাবাহিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন এই অভিনেত্রী।
আরো পড়ুন: মেয়ে সেজে নিজের রূপের জালে বিলায়তকে পাগল করলো সৃজন! ভয় দেখিয়ে বর্ষাদের উদ্ধার করার প্রথম লক্ষ্যপূরণ তাদের!
বিয়ে করলেন অভিনেত্রী জয়িতা গোস্বামী (Joyeeta Goswami) অর্থাৎ রামপ্রসাদ ধারাবাহিকে রামপ্রসাদের বৌদি লবঙ্গলতা। দীর্ঘদিন ধরেই টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা পার্থিব বন্দ্যোপাধ্যায়ের (Parthiv Banerjee) সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। দুই মার্চ তাঁর সঙ্গেই সারাজীবনের জন্য গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী জয়িতা।
View this post on Instagram

