চরম অপমানের শিকার পিয়া! অনুপম প্রশ্মিতার বিয়ের দিনে এ কী করলেন প্রাক্তন?

পিয়া চক্রবর্তী (Piya Chakraborty) আর অপরিচিত নয়। পিয়ার থেকে বেশি পরমপিয়া নামে লোকে তাঁকে চেনে। পিয়া পেশায় সমাজকর্মী। এই মুহূর্তে তাঁর মুখ্য পরিচয় গায়ক অনুপম রায়ের সূত্রে। একদা গায়কের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ ছিলেন তিনি। ২০১৭ সালে অনুপমের ‘বন্ধু’ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে (Parambrata Chottopadhyay) মন দিয়ে বসে পিয়া।
বেশ কয়েক বছর প্রেম করার পর সদ্য প্রেমিক পরমব্রতের সঙ্গে চার হাত এক করেছন পিয়া। সেই ‘অপরাধে’ এ যাবৎ কম সমালোচনা শুনতে হয়নি তাঁকে। নেটমাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে চলেছে কাঁটাছেড়া। নিজের বিয়ের বিশেষ দিনে চরম অপমান, সমালোচনা আর কটাক্ষের মুখের পড়তে হয় পিয়াকে। তবে পিয়ার প্রাক্তন স্বামী অনুপম রায় বিয়ে করেছেন। ২রা মার্চ পারিবারিক ভাবে সইসাবুদ সেরে মিটিয়েছেন বিয়ের অনুষ্ঠান।

প্রাক্তনের বিয়ের দিন পিয়া কী করেন, সে দিকে প্রায় নজর ছিল সকলেরই। প্রাক্তনের বিশেষ দিনে যাননি তিনি। তাঁর শুভদিনেও হাজির ছিলেন না অনুপম। বরং, শনিবার পিয়ার সময় কেটেছে তাঁর ভালোবাসার মানুষের সঙ্গে। সঙ্গ দিয়েছে তাঁদের পোষ্যও। সমাজমাধ্যমে ঘরোয়া মেজাজে পরম ও পোষ্যের ছবি পোস্ট করেছেন পিয়া। ক্যাপশনে লিখেছেন, “পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি”।
উল্লেখ্য, প্রায় এক বছর ধরে প্রেম করে বিয়ে করেছেন অনুপম। নববধূ প্রশ্মিতাও সঙ্গীতশিল্পী। গানের পাশাপাশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিনি। অনুপমের সঙ্গে বেশ কয়েকটি গান রয়েছে তাঁর। পয়লা মার্চ অনুষ্ঠিত হয়েছিল দুজনের আইনি বিয়ে। শনিবার ছিল রিসেপশন।

আরও পড়ুনঃ জন্মদিনে প্রেমে পড়েছেন সৌমীতৃষা! অভিনেত্রী নিজেই জানালেন সেই গোপন কথা! কার প্রেমে মেতে উঠেছেন ‘মিঠাই’?
এদিন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন লোপামুদ্রা মিত্র থেকে শুরু করে জয় সরকার, অনিন্দ্য-উপলরা। ছিমছাম, পারিবারিক ভাবে অনুষ্ঠিত হয় বিয়ের অনুষ্ঠান। অনুপম পরেছিলেন লোপামুদ্রার ডিজাইন করা পাঞ্জাবি। অন্যদিকে প্রশ্মিতা সেজে উঠেছিলেন বেনারসীতে। বিয়ের ছবি শেয়ার করে অনুপম লিখেছিলেন, “নতুন শুরু”। পিয়ার বেলায় নাক কুঁচকালেও অনুপম আর প্রস্মিতার বিয়েকে সাদরে গ্রহণ করেছে আমজনতা।

