পাক্কা খবর! জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক, মুখ্য ভূমিকায় থাকবেন দারুন জনপ্রিয় নায়িকা

টিআরপি (TRP) তালিকায় রেটিং একটু কম হলেই ভ্রূকুটি দিচ্ছে বাংলা বিনোদনের চ্যানেল। এই মুহূর্তে, বাংলা টেলিভিশনের চ্যানেলগুলির একটাই লক্ষ্য। টিআরপি তালিকায় প্রথম পাঁচে স্থান। ইতিমধ্যে টিআরপির ভ্রূকুটিতে বন্ধ হয়েছে একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিক।

ধারাবাহিকগুলির মধ্যে টিআরপির লড়াই নতুন কিছু নয়। ধারাবাহিকগুলির মধ্যে অহরহ চলছে টিআরপি দখলের লড়াই। পরস্পরকে টেক্কা দিতে, চ্যানেলগুলোতে শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। গল্প একটু ঢিমেতালে এগোলেই বদলে যাচ্ছে স্লট। বন্ধ হচ্ছে অতি জনপ্রিয় ধারাবাহিকও।

জলসা, জি, সান বা কালারস সর্বত্র এক ছবি। নতুন বছরেও স্টার ও জি-তে আসছে একাধিক নয়া ধারাবাহিক। সম্প্রতি প্রকাশ্যে জি বাংলার নতুন ধারাবাহিকের খবর। জোড় কদমে চলছে নতুন ধারাবাহিকের কাস্টিং।

আসতে চলেছে সুব্রত রায় প্রোডাকশন হাউসের নতুন মাইথোলজি ধারাবাহিক। কী নাম তা এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, রাজা রানি নিয়ে ধারাবাহিকের গল্প। জি বাংলায় আসতে চলেছে এই নয়া ধারাবাহিক। কানাঘুষোয় শোনা যাচ্ছে, মুখ্য ভূমিকায় থাকতে চলেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)

Bengali serial

আরও পড়ুনঃ নেট মাধ্যমে শোভন-সোহিনীর বাগদানের চর্চা, এবার প্রাক্তন স্বস্তিকার জীবনে উঁকি দিচ্ছে নতুন প্রেম! কে সেই বিশেষ মানুষ জানেন?

স্টুডিও পাড়া সূত্রে খবর, এই মুহূর্তে জোর কদমে চলছে কাস্টিং। সবকিছু ঠিক থাকলে মার্চের শুরু বা এপ্রিল মাসের শুরুর দিকে আসতে পারে প্রোমো। তবে খবর প্রকাশ্যে আসতে উদ্গ্রীব হয়ে দর্শকরা।

Back to top button