সামনে এলো সোনার সংসার অ্যাওয়ার্ড শো-এর ফলাফল, সেরার সেরা অ্যাওয়ার্ড কার ঝুলিতে!

বাংলার ধারাবাহিক প্রেমী মানুষেরা (Audience) নিজেদের অবসর জীবন অতিবাহিত করার বিষয় হিসেবে বাংলা ধারাবাহিক গুলিকে (Bengali Serial) আপন করে নিয়েছেন। আর বাংলা ধারাবাহিকের জনপ্রিয় চ্যানেলগুলিও তালে তাল মিলিয়ে দর্শকদের বিনোদন (Entertainment) দিতে একের পর এক নতুন অনুষ্ঠান অনুষ্ঠিত করে চলেছে। প্রত্যেকটি উৎসবেই এই চ্যানেলগুলিও বিভিন্ন অনুষ্ঠানে মেতে ওঠেন দর্শকদের আনন্দ দেওয়ার উপলক্ষে।
বাংলা ধারাবাহিকের এই প্রথম সাড়ির চ্যানেলগুলি অনেক ধরনের অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। সেই সবকিছুর বাইরে ও এই চ্যানেল গুলির আরও একটি বিশেষত্ব আছে। আর সেটা হল বিনোদনের এই চ্যালেঞ্জগুলি দ্বারা প্রদর্শিত একটি অ্যানয়াল প্রোগ্রাম অর্থাৎ যেটার নাম দেওয়া হয় অ্যাওয়ার্ড শো। এর মধ্যে দিয়ে দর্শকরা নিজেদের প্রিয় ধারাবাহিক গুলিকে পুরস্কার পেতে দেখেন। বাংলা ধারাবাহিকের প্রথম সারির একটি অন্যতম চ্যানেল হচ্ছে জি বাংলা (Zee Bangla)। কমবেশি প্রত্যেকটি বছরেই চ্যানেলে বছরের শুরুতে একটি অ্যাওয়ার্ড শো পরিবেশিত হয়। জি বাংলায় সেই অনুষ্ঠানের নাম জি বাংলা সোনার সংসার।
এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অভিনেতা অভিনেত্রীদের পুরস্কার প্রদান করে তাদের কাজে আরো উৎসাহী করে তোলা হয় এবং যারা দর্শকদের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছেন তাদেরকে বিশেষভাবে সম্মান দেওয়া হয়। দেখে নেয়া যাক কোন কোন ধারাবাহিক কি কি পুরস্কার পেলো। এই বছর প্রিয় মা এর পুরস্কার পেলেন আলো (আলোর কোলে) এবং প্রিয় বাবা হিসেবে পুরস্কৃত হলেন অনিন্দ্য (ইচ্ছে পুতুল)। প্রিয় শ্বশুর এর পুরস্কার পেতে দেখা গেল রাজনাথ মুখার্জী (জগদ্ধাত্রী) -কে। প্রিয় শাশুড়ী হলেন মধুবালা (কার কাছে কই মনের কথা) এবং কৃষ্ণা (নিম ফুলের মধু)। প্রিয় দেওর/ভাশুর হলেন তমাল (ফুলকি)। প্রিয় জা হলেন রুচিরা (নিম ফুলের মধু) এবং পারমিতা (ফুলকি)। প্রিয় ননদ কে হতে চলেছে সেটা হয়তো আগের থেকেই আন্দাজ করতে পেরেছিলেন দর্শকমহল। এই ভূমিকায় দেখা গেল পুতুলকে (কার কাছে কই মনের কথা)। প্রিয় পুরুষ পার্শ্বচরিত্র হলেন অখিলেষ (নিম ফুলের মধু) এবং প্রিয় মহিলা পার্শ্বচরিত্র কৌশিকী(জগদ্ধাত্রী)। প্রিয় মেয়ে হলেন মেঘ(ইচ্ছে পুতুল) এবং রাই (মিঠিঝোরা) ও প্রিয় ছেলে রোহিত (ফুলকি)।
প্রিয় বউ হলেন পর্ণা (নিম ফুলের মধু)। প্রিয় বর সৃজন (নিম ফুলের মধু)। প্রিয় বউমা হলেন শিমুল (কার কাছে কই মনের কথা) এবং ফুলকি (ফুলকি)। প্রিয় জামাই হলেন সোমরাজ (মন দিতে চাই)। প্রিয় টক ঝাল মিষ্টি জুটি সোমরাজ-তিতির (মন দিতে চাই)। প্রিয় সদস্য অনামিকা সাহা (সোমরাজের ঠাম্মি, মন দিতে চাই), ফাল্গুনী চ্যাটার্জি (কুশের বাবা, রাঙা বউ), কল্যাণী মণ্ডল(সৌরনীলের ঠাম্মি, ইচ্ছে পুতুল)। এছাড়াও রিয়ালিটি শো গুলোর ক্ষেত্রে প্রিয় সদস্য রচনা ব্যানার্জি, শুভশ্রী গাঙ্গুলী, আবির চ্যাটার্জি, পণ্ডিত অজয় চক্রবর্তী। প্রিয় খলনায়ক- রূদ্ররূপ (ফুলকি) এবং প্রিয় খলনায়িকা- ময়ূরী (ইচ্ছে পুতুল), মেহেন্দি(জগদ্ধাত্রী)। সোনার সম্পর্ক – শ্যামলী, পাখি, কুশ, গৌরী, ঈশান।
প্রিয় নতুন সদস্য – নীলু, শৌর্য, রাধা, আদিত্য। প্রিয় ছোটো সদস্য বুবাই (নিম ফুলের মধু), পুপুল(আলোর কোলে)। Diva of the year হয়েছেন পর্ণা। জি ফাইভের মোস্ট পপুলার ফেস হলেন জগদ্ধাত্রী। জি ফাইভে সবথেকে বেশি দেখা হয়েছে এমন ধারাবাহিক হলো জগদ্ধাত্রী। প্রিয় জুটি হয়েছেন জগদ্ধাত্রী-স্বয়ম্ভু, সৃজন পর্ণা। প্রিয় নায়ক- স্বয়ম্ভু (জগদ্ধাত্রী) এবং প্রিয় নায়িকা- জগদ্ধাত্রী (জগদ্ধাত্রী)। প্রিয় সংসার- রায়চৌধুরী পরিবার (ফুলকি) এবং প্রিয় ধারাবাহিক হলো জগদ্ধাত্রী।

