উপলকে সামনে আনতেই বাক্যহারা বৈদেহি! জগদ্ধাত্রীকে বরণ করে ঘরে তুলল কৌশিকী

বর্তমানে দর্শকদের রহস্য রোমাঞ্চে মাতিয়ে রেখেছে জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri) ধারাবাহিক। শুরু থেকেই টিআরপিতে একেবারে শীর্ষে অবস্থান করছে এই ধারাবাহিক। ধারাবাহিকের নায়িকাও হয়ে উঠেছে দর্শকদের মধ্যমণি। বর্তমান পর্বগুলি আরো বেশি করে আনন্দ দিচ্ছে দর্শকদের। একটা একটা করে সব অপরাধীরা জগদ্ধাত্রীর কাছে হার মানতে বাধ্য হচ্ছে।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, সব জারিজুরি শেষ করে মা ছেলেকে পাকড়াও করলো জগদ্ধাত্রী। বহুদিন ধরে একটা নোংরা খেলা খেলেই চলেছিল উৎসব এবং তার মা বৈদেহি। এইবার সেই সব শয়তানি শেষ করে নিজের সিংহাসন ফিরে পেল। কৌশিকী মুখার্জী। এখন জগদ্ধাত্রীর কবলে দুই অপরাধী। অন্যদিকে উপল মিত্রের সাহায্যে সমস্ত সাক্ষ্য প্রমাণ হাজির রয়েছে পুলিশের কাছে। জিজ্ঞাসাবাদে কাজ না হলে কিভাবে কথা বার করতে হয় সেটা খুব ভালো করেই জানে জ্যাস।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, উৎসব এবং তার মাকে নিয়ে চলে এসেছে জগদ্ধাত্রী। এরপর তাদেরকে প্রশ্ন করতে থাকে সে কিন্তু সেই প্রশ্নের কোনভাবেই সোজাসুজি উত্তর দেয় না তারা। উপরন্ত জগদ্ধাত্রীকে জোচ্চো ঠকবাজ বলে অভিযোগ তোলে। জগদ্ধাত্রী নিজেকে এতদিন লুকিয়ে রেখেছিল নিজেকে মৃত সাজিয়ে রেখেছিল এবং সে যে এই ডিপার্টমেন্টে কাজ করে সেটা অবধি বাড়ির কাউকে জানায়নি। আর এই ভাবেই নাকি সে সবাইকে ঠকিয়েছে। এসব শুনে সাধু বলে, জগদ্ধাত্রী ওই ডিপার্টমেন্টের একজন উজ্জ্বল তারা। অপরাধীকে ধরতে ওর সব কিছু করার অধিকার রয়েছে।
এরপর বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেও যখন উৎসব কিছুই বলতে চায় না তখন সেখানে চলে আসে কৌশিকী মুখার্জী। তাকে দেখে বৈদেহি বলে, কৌশিকীর নাকি সম্পত্তির অনেক লোভ। কৌশিকী তখন বলে উৎসব আর মেহেন্দির বহুদিন ধরেই তার চেয়ারের দিকে লোভ ছিল যার জন্য মানুষ খুন করত একবারও ভাবেনি তারা। এবারের শাস্তি তো পেতেই হবে এই বলে জগদ্ধাত্রীকে কৌশিকি বলে তার কাকিমণি আর উৎসবের উপজেলা স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়। বৈদেহিকে সবকিছু মনে করিয়ে দিতে সেখানে আনা হয় উপল মৈত্রকে। উপল আসা মাত্রই ভয় পেয়ে যায় উৎসব। প্রথমে কিছুতেই চিনতে পারে না সে কিন্তু পরে যখন তাকে সেই ভিডিওটা দেখানো হয়, যেটা রিসর্টে নতুন করে রেকর্ড করা হয়েছিল, তৎক্ষণাৎ সব মনে পড়ে যায় তার।
এরপর উপল সোজা উৎসবের কলার চেপে ধরে আর বলে তাকে কেন খুন করতে বলেছিল সে? এরপর নিজেই অসুস্থ হয়ে পড়ে উপল। অন্যদিকে মেনন দিব্যা সেনকে বলে দেয় যে তাদের খেলা শেষ হয়েছে। জগদ্ধাত্রী আর কৌশিকী ফিরে এসেছে। উৎসবকে ফোন করে দিব্যা সেন যাচাই করে নেয় এবং সত্যিটা জানতে পেরে নিজেও চমকে যায়। এরপর বাড়ি ফিরে জগদ্ধাত্রী আর কৌশিকী। তবে বাড়িতে ঢোকার আগে জগদ্ধাত্রীকে বরণ করে নিতে চায় কৌশিকী। বরণডালা সাজিয়ে আনে কাঁকন।

