কৃষ্ণাকে বাড়ি থেকে বের করে দিল বাবুর বাবা! মায়ের সোনার চেন ছিনিয়ে নিতে গিয়ে ধরা পড়লো অয়ন!

বুদ্ধির খেলায় জি বাংলার (Zee Bangla) নায়িকাদের জুড়ি মেলা ভার। সেই বুদ্ধিতে বাজিমাত করতে দেখা যায় এমন একজন নায়িকা হলেন নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের পর্ণা। নানা রকম বুদ্ধি বের করে নিজের পরিবার স্বামীকে বিপদমুক্ত করে সে। এই মুহূর্তে একেবারে জমে উঠেছে এই মেগা। টিআরপিও চোখে পড়ার মতন। প্রতিদিন দর্শকদের চর্চায় সামিল হচ্ছে নিম ফুলের মধু ধারাবাহিক।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা সৃজনকে নাকাল করতে গিয়ে নিজেই অনেক বড় ফ্যাসাদে পড়লো ইশা। ধারাবাহিকের আগের দিনের পর্বে দেখা যায়, ফাঁদ পেতে ইশাকে পাকড়াও করেছে নায়ক নায়িকা। শুধু তাই নয়, ইশার সর্বকালের সঙ্গী অয়ন মৌমিতাকেও ধরিয়ে দিয়েছে পর্ণা। পরিবারের সদস্য হওয়ার তাদের পুলিশে না দিলেও অখিলেশ তাদের কোনোভাবেই ক্ষমা করেনি। সে তার নিজের ছেলে আর ছেলের বউকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, জেঠু অয়ন আর মৌমিতাকে টানতে টানতে ঘাড় ধরে দরজার বাইরে বের করে দেয়। গোটা ঘটনাটা খুব কষ্ট পায় জেঠি, সে কাঁদতে কাঁদতে ঠাকুর ঘরে চলে যায়। এদিকে পর্ণা খুব কষ্ট পায় জেঠির কথা ভেবে। তার মাথায় অয়ন আর মৌমিতাকে নিয়ে চিন্তা ভাবনা চলতেই থাকে। শেষমেষ মানিক দাকে ফোন করে ওদের একটা থাকার ব্যবস্থা করে দিতে বলে পর্ণা।
এদিকে সব মিটলে পর্ণার সাথে একান্তে সময় কাটাতে চায় সৃজন। এটা জানতে পেরে ফের মনের মধ্যে ভয় ঢুকে যায় কৃষ্ণার। সে বসে বসে দিবা স্বপ্ন দেখতে থাকে। সে দেখে সৃজন একেবারে বউ পাগল হয়ে গিয়েছে। আর সৃজনের বাবা তাকে বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে যেতে বলছে। সৃজন পর্ণার কথা মতন উঠছে বসছে হামাগুড়ি দিচ্ছে লাফাচ্ছে। ভেবেই ভয় পেয়ে যায় সে।
পরের দিন সকাল হতেই জেঠিকে খাওয়ানোর জন্য জোরাজুরি করতে থাকে রুচিরা পর্ণা প্রত্যেকে। কারণ তাকে অনেকগুলো ওষুধ খেতে হয়। রান্নাঘর ফাঁকা হতেই সেখানে লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়ে অয়ন। তাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যায় তার মা। অয়ন তার মায়ের গলার সোনার চেনটা ছিনিয়ে নিতে চায়। কিন্তু জেঠি বলে সে এই চেনটা পারবে না তার বদলে কিছু টাকা দিতে পারে। অয়ন শুনতে চায় না তার মাকে জোর করতে থাকে ঠিক তখনই সেখানে চলে আসে পর্ণা আর অয়নকে আটকে নেয়। জানতে পেরে সেখানে ছুটে আসে জেঠু আর অয়নকে আবারো বেধড়ক পেটাতে থাকে।

