মেহেন্দির সামনেই ফের চেয়ারে বসলো কৌশিকী, মা ছেলেকে একসাথে পাকড়াও করলো জ্যাস!

দোষীদের হাতে নাতে ধরে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠলো জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri) ধারাবাহিক। শুরু থেকেই টিআরপিতে রাজ করছে এই মেগা। বর্তমানেও তার অন্যথা হয়নি। গল্পের জনপ্রিয়তা এবং গতি এতটাই মানানসই যে প্রতি সপ্তাহেই টিআরপি টপার হচ্ছে এই ধারাবাহিক। বর্তমানে গল্পে আসছে নতুন নতুন সব চমক।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, সমস্ত রহস্যের কিনারা করে ফেলেছে জগদ্ধাত্রী আর কৌশিকী। এখন তাদের সামনে আর কোন বাধা নেই। তাই এবার তারা প্রকাশ্যে আসে আসল দোষীদের সামনে দাঁড়িয়ে তাদের মুখোশ টেনে ছিড়ে দেওয়ার জন্য। এই পর্বটির বহু দিন ধরে অপেক্ষা করছিলেন। অবশেষে সামনে এলো তারা।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, মেননের থেকে খবর পেয়ে ঠিক সময় মতন অফিসে পৌঁছে যায় জগদ্ধাত্রী আর কৌশিকী। কিন্তু সেখানেও বিপদ তৈরি করে রেখেছিল উৎসব। সেখানে তাদের ওপর হামলা করে উৎসবের ভাড়া করা কিছু গুন্ডারা। কিন্তু একে একে প্রত্যেককে খুব সহজেই কাবু করে ফেলে জগদ্ধাত্রী। এরপর তাদেরকে আটকানো আর সম্ভব হয়নি। তারা সোজা চলে যায় সেই ঘরে যে ঘরে এখন মহোৎসব চলছে।
সেখানে গিয়ে তারা দেখতে পায়, চন্দ্রনাথ রীতিমতো অ্যানাউন্স করছে যে এবার থেকে এই কোম্পানির দায়িত্ব প্রদান করা হচ্ছে মেহেন্দির হাতে। অর্থাৎ কৌশিকির চেয়ারে এবার থেকে বসবে মেহেন্দি। ঠিক তখনই সবার সামনে চলে আসে কৌশিকী আর জগদ্ধাত্রী। তাদেরকে দেখে সবার উজ্জ্বল মুখ বিবর্ণ হয়ে যায়। সবাই জানত তারা মারা গিয়েছে। জগদ্ধাত্রী বলে পুলিশদের অনেক সময় অনেক ক্ষেত্রেই মরে আবার বেঁচে উঠতে হয়। এরপর মেহেন্দির চেয়ার পাওয়ার স্বপ্নকে নস্যাৎ করে সেখানে বসে কৌশিকী মুখার্জী। ভিতর ভীতর মারাত্মক ভেঙে পড়ে বৈদেহি।
এরপর মা এবং ছেলে অর্থাৎ বৈদেহি ও উৎসবকে জগদ্ধাত্রী তাদের ডিপার্টমেন্টে তুলে নিয়ে যেতে চাইলে প্রথমে তারা বাধা দেয় এবং উপর মহলের ভয় দেখায়। এখন জগদ্ধাত্রী বলে ভালো কথা যদি তারা যেতে রাজি না হয় তাহলে বাইরে গোটা পুলিশ ফোর্স রয়েছে। তারা টেনে হিঁচড়ে এখান থেকে তাদেরকে নিয়ে যাবে আর সকাল বেলা তাদের পেপারেই সেটা হেডলাইন হবে। ফলে শান্তভাবেই জগদ্ধাত্রির কথা মেনে নেয় তারা। ডিপার্টমেন্টে তুলে নিয়ে গিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ।

