ভ্যালেন্টাইন্স ডের দিনই বিয়ে সাড়লেন কাঞ্চন শ্রীময়ী, বিচ্ছেদ হতেই অন্য সম্পর্কের পরিণতি দিলেন অভিনেতা

টলিউডের (Tollywood) এই জুটির সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল বহুদিন ধরেই। এ সম্পর্ককে কেউ কেউ ভালো চোখে দেখেছেন আবার কেউ কেউ মোটেও ভালো চোখে দেখেননি। ফলে জলঘোলাও নেহাত কম হয়নি। তবে অবশেষে সব বাধা বিপত্তি, জল্পনা পেরিয়ে এক হয়েছে চার হাত।
১৪ ফেব্রুয়ারি, ভালবাসার দিনেই, আইনি বিয়ে সেরেছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। তবে সেই খবর তখনই কাউকে জানাননি তারা। গোপনে রেখেছিলেন নিজেদের মধ্যে। এই খবর প্রকাশ্যে এসেছে ১৯ তারিখ রাত ১২টার পর। নিজের সোশ্যাল মিডিয়ায় রেজিস্ট্রির (Registry Marriage) ছবি শেয়ার করেন অভিনেত্রী শ্রীময়ী।
কিছুদিন আগেই জানা যায় অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে কাঞ্চন মল্লিকের। দেড় বছর আগে তাদের সম্পর্কে ফাটল দেখা দিয়েছিল জানা গিয়েছিল অন্য সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। তারপর থেকেই বিচ্ছেদের বিষয়টি উঠে এসেছিল তাদের মাঝে। অবশেষে জানুয়ারিতেই সেই বিচ্ছেদ ঘটে। অতীত ভুলে এখন শ্রীময়ীর হাত ধরে নতুন জীবন শুরু করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁদের রেজিস্ট্রির পোস্ট দেখে দর্শকরা ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছাবার্তায়।
আজ থেকে প্রায় ১২ বছর আগে ২০১২ সালে ‘বাবুসোনা’ সিরিয়ালে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীময়ী। সেখানেই কাঞ্চন মল্লিকের সঙ্গে তাঁর প্রথম আলাপ হয়। এরপর এসকে মুভিজের ‘খিলাড়ি’তেও কাজ করেছেন। আর এরপরই শুরু হয় তাদের সম্পর্ক। তাঁর সঙ্গে অভিনেতা বিধায়কের সম্পর্ক নিয়ে প্রবল জলঘোলা হয়েছে এর আগে। প্রথমদিকে সবটা অস্বীকার করলেও পরে তারা তাদের সম্পর্ক নিয়ে সবটাই স্পষ্টভাবে জানান।
View this post on Instagram
রেজিস্ট্রি সেরেছেন ১৪ ফেব্রুয়ারি। কিন্তু অনুষ্ঠান করে কবে বিয়ে করছেন তারা? যতদূর শোনা যাচ্ছে, ৬ মার্চ সোশ্যাল ম্যারেজ, বা যাকে বলে অনুষ্ঠান করে বিয়ে করবেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। এদিন এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, “৬ মার্চ আমরা একটা ছোট করে গেট-টুগেদারের আয়োজন করছি। একটা রিসেপশনের আয়োজন করছি। এত কম সময়ে তো ভেন্যু পাওয়া সেভাবে সম্ভব হয়নি। পুরোটাই কাঞ্চন দেখছে।”

