দয়া করেছে অগ্নিভ! সত্যিটা জেনে অভিমানে ফেটে পড়লো কথা, তাকে বোঝাতে কাছে টেনে নিল এভি!

খুব বেশি দিন হয়নি স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত হচ্ছে কথা (Katha)। অন্যরকম দুটো দুই প্রান্তের মানুষের একে অপরের প্রেমে পড়া এবং ভালবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার গল্প নিয়ে শুরু হয়েছে এই ধারাবাহিক। কিভাবে তারা একে অপরের প্রেমে পড়ে এবং নিজের অজান্তেই ভালোবেসে ফেলে এই সবটাই এই মেগা মূল দ্রষ্টব্য বিষয়। শুরু থেকেই ধারাবাহিকের টিআরপি বেশ নজরকাড়া।
এই ধারাবাহিকের নায়ক নায়িকার জুটিকে বেশ পছন্দ করেছেন দর্শক মহল। এখানে নায়কের নাম হলো অগ্নিভ গুহ এবং নায়িকা হলো কথাকলি বসু। এখানে নায়কের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য্য এবং নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে করছে সুস্মিতা দেকে। এই ধারাবাহিকের নায়িকা মিস গোবর দেবী নামেই বেশি পরিচিত এবং নায়ককে সবাই এভি নামেই চেনে।
শুরু হওয়ার পর থেকেই নায়িকার জীবনে এসেছে অনেক বাধা বিপত্তি। আর সেই সমস্ত পরিস্থিতিতে তার পাশে থাকার চেষ্টা করেছে নায়ক অগ্নিভ। কিছুদিন আগেই দর্শকরা দেখেছেন, লোন শোধ করতে রাস্তায় চা বিক্রি করতে নেমেছিল কথা। কিন্তু তাকে ধরে ফেলে অগ্নিভ। এরপর রাস্তায় বেরিয়ে চা বিক্রি করা বন্ধ হয়ে যায় কথার। কথা ভেবে উঠতে পারে না কিভাবে এতগুলো টাকা সে শোধ করবে। কিন্তু খুব তাড়াতাড়ি আবার নতুন পরিকল্পনা বের করে ফেলে কথা।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন ক্রেতা কথার হারবাল চা খেয়ে ভীষণ প্রশংসা করে। কথা খুব খুশি হয়। সে জানতে চায় এই চায়ের খবর সে কোথা থেকে পেয়েছে। সেই ক্রেতা তখন কথাকে জানান অগ্নিভ এই চা তাদেরকে খাইয়েছে আর সেখান থেকেই এটা পছন্দ হয়েছে তাদের। শুনে অবাক হয়ে যায় কথা। কারন সে আর কোনো রকম সাহায্য নিতে চায়নি অগ্নিভর থেকে।
কতটা জানতে পেরেই অগ্নিভর ওপর প্রচন্ড চিৎকার চেঁচামেচি করতে থাকে কথা। সে বলে, “আপনি কিভাবে এটা করলেন? তার মানে আপনি সেদিন আপনার পরিচয় লুকিয়ে আমাকে ফোন করেছিলেন। আর চা কিনেছিলেন!” কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না অগ্নিভ কারণ সে কথাকে সাহায্য করতে চেয়েছিল। কথাটা কি স্পষ্ট জানিয়ে দেয়, সে তার আত্মসম্মান করবো মাটিতে মিশতে দেবে না।

