সপ্তাহের পর সপ্তাহে টিআরপি কম! জি বাংলার ‘মন দিতে চাই’ ধারাবাহিকের নায়িকা এবার অন্য ধারাবাহিকে!

জি বাংলার (Zee Bangla) অন্যতম উল্লেখযোগ্য ধারাবাহিক ‘মন দিতে চাই’ (Mon Dite Chai)। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা ঋত্বিক মুখার্জি (Writwik Mukherjee) ও অভিনেত্রী অরুণিমা হালদারকে (Arunima Halder)। দুজনেই টলিউডের (Tollywood) পরিচিত মুখ। ঋত্বিক-অরুণিমার জুটি নজর কাড়লেও ‘মন দিতে চাই’ সেভাবে প্রভাব ফেলতে পারেনি বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায়। বেশ কিছু সপ্তাহ ধরেই তলানিতে ধারাবাহিকের টিআরপি (TRP)।
তাই এবার বড় সিদ্ধান্ত নিলেন এই ধারাবাহিকের নায়িকা। এর আগে টলিউডের বিভিন্ন কাজে দেখা গিয়েছিল অরুণিমা ও ঋত্বিককে। স্টার জলসার ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। কিন্তু জি বাংলার ‘মন দিতে চাই’ নিয়ে প্রথম থেকেই বিশেষ আশাবাদী ছিলেন অরুণিমা হালদার।
এদিকে, জি বাংলায় পর্দায় আসছে ‘বাংলা টকিস’ প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক। ইতোমধ্যে ধারাবাহিকের কাস্টিং শুরু হয়েছে। বাংলা টকিস প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিকের দ্বিতীয় অভিনেত্রীর রোলের অফার করা হয় ‘মন দিতে চাই’ ধারাবাহিকের অভিনেত্রীকে।
‘মন দিতে চাই’ ধারাবাহিকে নায়িকা তিতিরের দিদি তথা দোয়েল বসুর চরিত্রে অভিনয় করছেন টলি অভিনেত্রী শ্রীতমা মিত্র। নতুন ধারাবাহিকের অফার আসতে শ্রীতমা জানান, তিনি আর দ্বিতীয় নায়িকার চরিত্রে অভিনয় করবেন না। এই প্রস্তাব তিনি সরাসরি নাকচ করে দেন।

প্রযোজনা সংস্থার তরফে এও জানানো হয় যে, শ্রীতমা একইসঙ্গে মন দিতে চাই ও নতুন সিরিয়ালে অভিনয় করতে পারবেন। তবুও শ্রীতমার সপাট উত্তর, ‘মন দিতে চাই’ শেষ হলে তিনি লিড চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করবেন। তাই দ্বিতীয় নায়িকা হিসেবে আর নিজেকে আত্মপ্রকাশ করতে চান না তিনি।

