সাধুর পাঠানো ছবি দেখে ভয়ে কেঁপে উঠলো উৎসব, স্বয়ম্ভুকে চিনতে পারলো উপল!

সময়ের সাথে সাথে আরো অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠছে জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri) ধারাবাহিক। মাত্র কিছুদিনের মধ্যেই ধারাবাহিকটি দর্শকদের মধ্যে সারা ফেলতে সক্ষম হয়। টিআরপি তালিকাতেও একদম শীর্ষে অবস্থান করছে জগদ্ধাত্রী। এই মেগার নায়ক নায়িকাও হয়ে উঠেছে ভক্তদের কাছে প্রিয় জুটি।
কেবল রহস্য রোমাঞ্চ নয়, এর পাশাপাশি ভালোবাসার বন্ধনও দেখা যায় এই ধারাবাহিকে। ধারাবাহিকের নায়ক নায়িকার মধ্যে যে অগাধ ভালোবাসা আর বিশ্বাসের সম্পর্ক, সেটা কখনোই নজর এড়ায়নি ভক্তদের। বর্তমানে এক জটিল কেসের কিনারা করতে ব্যস্ত জগদ্ধাত্রী। এই কাজে তাকে সাহায্য করছে স্বয়ম্ভু এবং কৌশিকী মুখার্জী। অনেকটাই জট খুলতে সক্ষম হয়েছে জ্যাস, এবার শুধু অপরাধীদের ধরার পালা।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, কিছুক্ষনের জন্য সব কিছু ভুলে ভালোবাসা দিবস উদযাপন করছে ধারাবাহিকের নায়ক স্বয়ম্ভু এবং নায়িকা জগদ্ধাত্রী। স্বয়ম্ভু নিজের হাতে সাজিয়ে দেয় জগদ্ধাত্রীকে। খুব সুন্দর করে গোটা রাতটা কাটায় তারা। অন্য দিকে উৎসব আর মেহেন্দি খুব খুশি। তারা অফিস থেকে ফিরে তাদের মাকে বলে, অফিসে সবাই তাদেরকে মেনে নিয়েছে। বৈদেহি খুব খুশি হয়। সে তো এটাই চেয়েছিল।
এরপর সেখানে আসে চন্দ্রনাথ। সে এসে বলে, আজ অফিস জুড়ে শুধুই নতুন মালিকের কথা হচ্ছে। বৈদেহি বলে, এবার আর দেরি করা ঠিক হবে না। যত তাড়াতাড়ি সম্ভব উৎসব আর মেহেন্দিকে সিংহাসনে বসাতে হবে। ঠিক তখনই উৎসবের ফোনে একটা মেসেজ আসে। একটা ছবি। আর সেই ছবিটা দেখে ভয়েতে কেঁপে উঠল উৎসব। জগদ্ধাত্রী যখন কিডন্যাপ অবস্থায় দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল, এটা তখনকার ছবি।
এরপর উৎসবকে ফোন করে সাধু। উৎসব আরো বেশি ভয় পেয়ে যায়। এটাই চেয়েছিল সাধু। এরপর বৈদেহি ফোন করে ডক্টর সুপ্রকাস ধরকে। উপলকে নিয়ে অনেক প্রশ্ন করে সে। বৈদেহি জানে না যে ইতিমধ্যেই পুলিশ পৌঁছে গেছে উপলের কাছে। এরপর দেখা যায় উপলের সাথে কথা বলে অনেক কিছু জানার চেষ্টা করছে সাধু বটব্যাল। ঠিক তখনই সেখানে আসে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু। তাদের দিকে অপলক তাকিয়ে থাকে উপল মিত্র। এরপর স্বয়ম্ভুকে জড়িয়ে ধরে সে।

