“ফেসবুকে দেখে ভালো লেগেছিল…” সরস্বতী পুজোর দিনে মনের মানুষকে খুঁজে পেয়েও হতাশ ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা!

বাংলা ধারাবাহিকের (Bengali Serial) টিআরপি (TRP) তালিকায় গত কয়েক সপ্তাহ ধরেই শীর্ষে রয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। বেঙ্গল টপার এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন টলি অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। কার্যতই তিনি এখন বাংলার ঘরে ঘরে ‘জগদ্ধাত্রী’ হয়ে উঠেছেন। ধারাবাহিকের মতোই অঙ্কিতা মল্লিকের জনপ্রিয়তাও আকাশছোঁয়া। অনস্ক্রিন ‘জগদ্ধাত্রীর’ ব্যক্তিগত নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। কে তাঁর মনের মানুষ? জানতে কান পাতেন অনুরাগীমহল।
টলিপাড়ার ফিসফাস, পর্দার নায়কের সঙ্গেই বাস্তবে প্রেম করছেন অঙ্কিতা মল্লিক। জগদ্ধাত্রী-স্বয়ম্ভুর সম্পর্ক কিনা গড়িয়েছে নতুন খাতে। যদিও এই নিয়ে মুখ খুলতে নারাজ দুজনেই। প্রেমের দিবসে কি একসঙ্গেই কাটালেন দুজন? সোশ্যাল মিডিয়ার পাতায় মোটেই কোনো আপডেট দেননি জগদ্ধাত্রী-স্বয়ম্ভু। তবে, নিজের ‘মনের মানুষের’ ব্যাপারে সম্প্রতি এক খবর ফাঁস করেছেন অঙ্কিতা।
এক নামকরা সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অঙ্কিতা জানান, ছোটবেলার স্কুলের সরস্বতী পুজোর দিন গুলি বিশেষ মিস করেন অভিনেত্রী। স্কুলে স্কুলে কার্ড হাতে নিমন্ত্রণ করা, আলপনা দেওয়া, পুজোর জোগাড় সবেতেই অংশ নিতেন জগদ্ধাত্রী অঙ্কিতা। সেই সময় ক্লাস কামাইগুলোতেও খুব মজা পেতেন অভিনেত্রী।
তবে কী জীবনে প্রেম আসেনি? অভিনেত্রী শেয়ার করেছেন এক মজার ঘটনার কথা। জ্যাস সান্যাল জানান, তাঁর জীবনের প্রেম পর্বটি ভারী অদ্ভুত। স্কুলে পড়ার সময় একজনকে বেশ মনে ধরেছিল তাঁর। তবে তাঁকে সামনে থেকে দেখেই হতাশ হয়ে পড়েন তিনি। এই হতাশার কারণ দুটো। অঙ্কিতা জানান, তাঁর ফেসবুক ক্রাশের হাইট ছিল শর্ট। আর তাঁর বান্ধবীও ছিল।
কলেজের বিশেষ স্মৃতি নেই জগদ্ধাত্রীর কারণ, তাঁর কলেজ লাইফ কেটেছে কোরোনা অতিমারি পর্বে। অঙ্কিতার কথায়, এখন আর সরস্বতী পুজো নিয়ে তেমন উৎসাহ কাজ করেনা। দিন কাটে কাজের মধ্যেই। যদিও এটাকেও বেশ উপভোগ করছেন অভিনেত্রী। তবে আজও পুরনো দিনের কথা মনে পড়লে নস্টালজিক হয়ে পড়েন তিনি।

