শাড়ির কথার ভাগ চাইতে অনুভবকে নিয়ে হাজির পর্ণা, তাদের সমস্ত প্ল্যান ধরে ফেলল জেঠু!

যখন সহজ পথে কিছু পাওয়া যায় না তখন একটু অন্য পথ অবলম্বন করতে হয়। আর বর্তমানে সেটাই করছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা আর নায়ক সৃজন। এতদিন ধরে সৃজন অর্থাৎ ধারাবাহিকের নায়ক কেবল ভুল বুঝে এসেছে। কিন্তু এইবার তার চরিত্রটি বেশ পছন্দ করছে দর্শক মহল। কারণ এবার সে সম্পূর্ণভাবে পাশে রয়েছে নায়িকার। যার ফল স্বরূপ টিআরপিতেও এক ধাপ এগিয়ে এসেছে এই মেগা।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা আর সৃজন দুজনে মিলে একটা প্ল্যান করে। তারা ঠিক করে, এবার আর আসল সত্যিটা জানতে দিলে চলবে না। এবার তাদের শত্রু যেটা দেখতে চাইছে সেটাই তাদেরকে দেখাতে হবে। অর্থাৎ উপরে একরকম দেখিয়ে আড়ালে তাদেরকে তাদের কাজ সারতে হবে। তারা যদি সবটা জেনে যায় তাহলে মুশকিল। তাই এবার বিচ্ছেদের নাটক শুরু করেছে নায়ক নায়িকা।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, মৌমিতা এই সব কিছু দেখে ভীষণ খুশি হয়ে যায়। সে সোজা নিজের ঘরে এসে প্রথমে ইশাকে ফোন করে। ফোন করে ঈশাকে বলে, পর্ণা ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। এইসব শুনে আনন্দের নেচে ওঠে ইশার মন। এইসব কিছু বাইরে থেকে শুনে ফেলে সৃজন আর মনে মনে ভাবে, তাহলে বড় বৌদি আর দাদাই এসব কিছু করেছে। এত কিছুর পরও তাদের এতটুকুও শিক্ষা হয়নি। এই সবটাই পর্ণাকে ফোন করে বলে দেয় সৃজন।
পরের দিন সকাল হতে না হতেই ঠাম্মি বলেন, পর্ণাকে ফিরিয়ে আনতে হবে। তখন কৃষ্ণা বলে ওঠে, এসবের কোন দরকার নেই ওই মেয়ে এই বাড়ির বাইরে আছে ভালো আছে। এই বাড়িতে শান্তি রয়েছে। ও আসলেই আবার অশান্তি শুরু হবে। ঠিক তখনই সেখানে অনুভব আর উকিলকে নিয়ে হাজির হয় পর্ণা। এসো বলে তার শাড়ির কথার ভাগ চাই। এরপর কিছু পেপার সৃজনের দিকে এগিয়ে দেয় সই করার জন্য। কৃষ্ণা বলে, “আমি ওকে একদম ঠিক চিনেছিলাম। দেখে নে তোর বউ কি জিনিস।” এরপর সৃজন সই করে সেখান থেকে চলে যায়। আর পর্ণাও সেখান থেকে বেরিয়ে যায়।
পরে সৃজন সমস্ত ঘটনাটাই খুলে বলে তার ঠাম্মিকে। এছাড়া এটাও বলে, তাকেও কিছু কাজ করতে হবে। পরে এসে সব সৃজন তাকে বুঝিয়ে দেবে। রাত হতেই অভি বাবুকে ফোন করে পর্ণা। সে তার শশুর মশাইকে বলে, এই মুহূর্তে যা যা হচ্ছে সবটাই নাটক সবটাই আসল অপরাধীকে ধরার একটা ফাঁদ। শুনে একটু শান্তি পাব তিনি। পর্ণা তার শশুর মশাইকে বলে, এই পরিকল্পনা সফল করতে তাদের প্রত্যেককে সাহায্য করতে হবে। অভিবাবু বলেন, যা সাহায্য লাগবে তিনি করবেন।

