গোটা ডিপার্টমেন্টের সামনে জগদ্ধাত্রীকে গুলি করল উপল! জীবন দিয়ে সত্যিটা প্রমাণ করলো জ্যাস

সেই প্রথম দিন থেকে নিজের জনপ্রিয়তা বজায় রেখেছে জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri)। সকল বয়সের দর্শকদের জন্য উপযুক্ত রহস্য রোমাঞ্চ ভরা ধারাবাহিক হয়ে উঠেছে এটি। বর্তমানে একটি জটিল কেসের মীমাংসা করতে ব্যস্ত ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী। আর সেই মীমাংসা করতে গিয়েই এক চরম বিপদকে যেচে নিজের ঘাড়ে নিল সে।

বর্তমানে গল্প অনুযায়ী, কৌশিকী মুখার্জীকে কে গুলি করেছিল সেই প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে গোটা পুলিশ ডিপার্টমেন্ট কে। এই প্রশ্নের উত্তর খুঁজতে সব রকমের চেষ্টা করছে জগদ্ধাত্রী। এইবার একেবারে সত্যের কাছাকাছি পৌঁছে গেল সে। তবে সেই সত্য উদঘাটনের জন্য স্বয়ং মৃত্যুর সম্মুখীন হল ধারাবাহিকের নায়িকা।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সবাই দেবুকে জিজ্ঞাসা করতে থাকে যে তাকে কে মেরেছে। দেবু বলে সে যে জায়গাটার খোঁজ পেয়েছিল সেখানে গিয়ে বাচ্চাদের জামা কাপড় পায়, এছাড়াও বিছানার খাবারের প্লেট দেখতে পায় অর্থাৎ এখান থেকে সে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যায় ওখানে কেউ রয়েছে। তারপরই হঠাৎ তার ওপর আক্রমণ হয় আর এরপর তার কিছু মনে নেই। কথাটা শুনে ভয় পেয়ে যায় প্রত্যেক সদস্য। প্রীতি রীতিমতো চিৎকার করতে থাকে।

ঘর ফাঁকা হতেই দেবুকে ফোন করে কৌশিকী মুখার্জী। সে ফোন করে বলে, সিংহাসন রাজারা পায়। দেবুর মতন দুমুখো শিয়ালরা নয়। এরপর নিজের আসল নাম জানায় তাকে। সবটা শুনে দেবু খুব উত্তেজিত হয়ে যায়। সে এই ফোনের কথাটা বৈদেহিকে বললে বৈদেহি অফিসে ফোন করে উৎসবে থেকে সমস্ত খোঁজখবর নেয়। এরপর সে জানতে পারে কৌশিকী সেখানে নেই। যার দরুন দেবুকে পাগল বলে বৈদেহি। অন্যদিকে উৎসব আর মেহেন্দি ঠিক করে আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত মালিকানা নিজেদের নামে করে নেবে।

এদিকে জগদ্ধাত্রী উপলের কাছ থেকে কথা বার করার চেষ্টা করলে সে কিছুই বলতে চায় না। শেষমেষ সাধু দা বলে, উনি একজন অসুস্থ মানুষ, উনি কীকরে কিছু বলবেন? আর কি করেই বা গুলি করবেন? এরপর সেই কেস থেকে জগদ্ধাত্রীকে সরিয়ে দেওয়ার কথা বলেন সাধু। তারা সেখান থেকে চলেই যাচ্ছিল তখনই জগদ্ধাত্রী নিজের বন্দুকটা এগিয়ে দেয় উপল মিত্রর দিকে। আর সে পাকা বন্দুক বাজে মতন বন্দুকটা নিয়ে জগদ্ধাত্রী দিকে তাক করে আর গুলি চালায়। তবে কি এখানেই শেষ হবে জ্যাস?

Back to top button