বিয়ের আসরেই মেঘকে গু’লি করলো ময়ূরী! দিদি বোন দুজনকেই শিক্ষা দিয়ে পালালো রূপ!

ধীরে ধীরে পরিণতির দিকে এগিয়ে চলেছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিক। আবার নতুন করে শুরু হতে চলেছে নায়ক নীল এবং নায়িকা মেঘের ভেঙে যাওয়া সংসার। তবে সেই কথা এখনো অবধি জানে না দুজনের কেউই।

বর্তমান গল্প অনুযায়ী, দুই বাড়িতেই শুরু হয়েছে বিয়ের তোর জোর। সবাই খুব খুশি। আর সব থেকে বেশি খুশি যেই মানুষটা হয়েছে, সে হলো নীলের ঠাম্মি। কারণ এই সমস্ত পরিকল্পনাটাই তার একার ছিলো। দুই পরিবার শুধু যৌথভাবে সেটাকে বাস্তবায়িত করছে। ইতিমধ্যেই বিয়ের দিনটাও এসে উপস্থিত হয়েছে।

সময় যত অতিবাহিত হচ্ছে, দর্শকদের অপেক্ষার অবসান ঘটছে। কারণ তারা দীর্ঘ দিন ধরে শুধু মাত্র এই দিনটা দেখবে বলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। অবশেষে সেই দিন এসে উপস্থিত। তবে পান পাতা না সরানো অবধি হাসি নেই নায়ক নায়িকার মুখে। তাদের মুখ বিবর্ণ। কারণ তারা দুজনে কখনোই চায়নি এমন একটা দিন আসুক, যেদিন তাদের অন্য কারো গলায় মালা পরাতে হবে।

তারা দুজনে একে অপরকে ভীষণ ভালোবাসে। তবে শেষ মুহূর্ত অবধিও সেই মনের কথা মনেই রেখে দিয়েছে তারা। কেউ নিজের থেকে বলেনি। তবে সেটা বুঝে নিয়েছে তাদের দুজনের পরিবার। এর মাঝেই ফের দুজনের সর্বনাশ করতে এসে হাজির হয়েছে ময়ূরী আর রূপ। এই মুহূর্তে তাদের দুজনের টার্গেট একজনই আর সে হলো মেঘ। তার জীবনটা শেষ করে দিতেই উঠে পড়ে লেগেছে তারা। এইবার এক নতুন পরিকল্পনা তৈরি করলো রূপ আর তাতে মদত দিল ময়ূরী!

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, মেঘের গায়ে হলুদ অনুষ্ঠান শুরু করেছে মধুমিতা। তবুও মনে মনে এখন নীলকেই ভেবে চলেছে মেঘ। অন্যদিকে ময়ূরীর সাথে কথা বলছে রূপ। রূপ ময়ূরীকে বলে, “আমি তোমাকে একটা বন্দুক দিতে পারি। ট্রিগারটা টানলেই সমস্ত খেলা শেষ।” শুনে বেশ ভয় পেয়ে যায় ময়ূরী।

Back to top button