রোম্যান্টিক দৃশ্যের শ্যুট করতে গিয়েই বিপত্তি! গুরুতর চোট পেলেন ‘কথা’র সুস্মিতা!

গত কয়েক সপ্তাহ টিআরপি তালিকায় (TRP List) ছক্কা হাঁকাচ্ছে ‘কথা’ (Katha) ধারাবাহিক। এই ধারাবাহিকের হাত ধরেই বহু বছর বাদে ছোট পর্দায় ফিরেছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)। তাঁকে দেখা যাচ্ছে, সেলেব্রিটি শেফের চরিত্রে। শ্যুটিং সেটে কলাকুশলী ও সহঅভিনেতাদের নিয়ে বেশ জমিয়ে অভিনয় করছেন অভিনেতা। তবে এর মাঝেই খবর, ধারাবাহিকে রোম্যান্টিক দৃশ্য শ্যুট করতে গিয়ে চোট পেয়েছেন নায়িকা। আর তা নিয়ে সেটে চলছে উদ্যম হাসাহাসি।
ধারাবাহিকে নায়িকা কথা। কথার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey)। যদিও নায়ক তাকে ডাকে ‘গোবরদেবী’ বলে। কথাকে খানিক বাধ্য হয়েই বিয়ে করেছে গল্পের নায়ক অগ্নিভ। যদিও কথাকে এখনও অবধি সামাজিক স্বীকৃতি দেয়নি সে। কিন্তু দুজনের কাছাকাছি আটকানো যায়নি। ধারাবাহিকের সাম্প্রতিক কথা ও অগ্নিভর বেশ কিছু রোম্যান্টিক দৃশ্যও দেখানো হয়েছে।
এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ধারাবাহিকের নায়ক সাহেব জানান,”রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন সুস্মিতা। তবে কথায়-কথায়ই নাকি ‘ব্যথা’ লাগে সুস্মিতার। এবার রোম্যান্টিক সিন শ্যুট করতে গিয়ে আঙুল কেটে গিয়েছে ওর। নখ উপরে গিয়েছে। এই মুহূর্তে, ব্যথা নিয়েই শ্যুটিং চালিয়ে চলেছেন নায়িকা।” তবে ব্যথা যতই লাগুক না কেন, সেটে বেশ মস্করা চলছে সুস্মিতাকে নিয়ে। সবাই মিলে চলছে লেগ পুলিং। যদিও সুস্মিতা একটু বিরক্ত নয়। সবাই মিলে হইহই করে চলছে শ্যুটিং।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, গাছপ্রেমী কথা। বোটানি পড়াশুনো করে। আর অন্য দিকে অগ্নিভ। সেলেব্রিটি শেফ সে। তাঁর হাতের রান্না চেখে পাগল সবাই। ফলে শহরের মহিলারাও পাগল তার নাম শুনে। দুই বিপরীতধর্মী চিন্তাধারার মানুষের মন কীভাবে জোড়া লাগে, সেটা দেখতেই মুখিয়ে ধারাবাহিকপ্রেমীরা।
আরো পড়ুন: ইশার সাথে হাত মিলিয়েছে রনি জেনে গেল পর্ণা, রাতের মধ্যেই তরঙ্গ রহস্যর কিনারা করবে দত্তবাড়ি!
প্রসঙ্গত, ‘অপরাজিতা অপু’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা রাখেন সুস্মিতা। তাঁর অভিনীত শেষ ধারাবাহিক ‘পঞ্চমী’। অন্যদিকে, সাহেব ভট্টাচার্য কাজ করেছেন স্টার জলসার ‘বন্ধন’ ও ইটিভি বাংলার ‘ষোল আনা’ ধারাবাহিকে। যদিও তারপর মন মজেছিল সিনেমা-সিরিজেই। তবে ফের স্টারের হাত ধরে প্রত্যাবর্তন করলেন ‘কথা’-এ।

