দুঃসংবাদ দিলেন রান্নাঘরের সুদীপা! ছেলে আদিদেবকে আচমকা নিয়ে ছুটতে হল হাসপাতালে!

আপাতত কয়েকদিন ছোটপর্দা থেকে বিরতি নিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chottopadhyay)। তাঁর জি বাংলার (Zee Bangla) রান্নার শো (Zee Bangla R Rannaghar) শেষ হয়েছে বেশ কিছু মাস আগে। এই মুহূর্তে তিনি ব্যস্ত নিজের বুটিক ব্যবসা নিয়ে। ব্যবসাতেই মন দিয়েছেন সুদীপা। পাশাপাশি সমাজ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। জীবনের নানা মুহুর্ত তুলে ধরেন এই প্ল্যাটফর্ম ব্যবহার করে।

বারবার বিতর্কের কেন্দ্রে থেকেছেন সুদীপা চট্টোপাধ্যায়। ছেলেকে সোনার গয়না পরানো থেকে শুরু করে ফুড ডেলিভারি বয় ইস্যু, পান থকে চুন খসলেই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে নেটমহলে। জীবনের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েও বারংবার কটাক্ষের মুখে পড়েছেন সুদীপা। বারংবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন ঠোঁটকাটা স্বভাবের জন্য।

সম্প্রতি সঞ্চালিকা- লেখিকা পরিবারে নেমে আসছে একের পর এক অন্ধকার। গত বছরই মারা গিয়েছে সুদীপার সাত বছরের পুরোনো পোষ্য বাঁটুল। পুজোর পরেউ গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুদীপার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়। তারপরই মাতৃ বিয়োগ। তবে এবার গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করলেন ছেলেকে আদিদেবকে।

মঙ্গলবার সমাজমাধ্যমের হাসপাতালে ডাক্তার ও স্টাফদের সঙ্গে ছেলের ছবি পোস্ট করে সুদীপা লেখেন, “হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ। সকলের সহযোগিতায় আমাদের রাজপুত্রকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পেরেছি।’’ কী হয়েছিল ছোট্ট আদির? স্টারকিড হিসেবে টলিউড প্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয় আদি। বলা বাহুল্য, ছোট্টখাটো একটা ফ্যানবেসও আছে তাঁর।

সুদীপা সমাজ মাধ্যমের পোস্টে জানিয়েছেন, মঙ্গলবার রাতে কুকুরের কামড়ে আহত হয় আদি। অনেকটা রক্তক্ষরণ হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আদিদেবকে। জখম এতটাই গুরুতর ছিল যে পায়ের তিনটি টিস্যুও ছিঁড়ে যায় আদির।

Back to top button