পর্ণার জালে পা দিলো ইশা, চাপে পড়ে সব স্বীকার করলো সে! নিম ফুলের মধুতে ভ্যালেন্টাইন ধামাকা

বহুদিন ধরে একটার পর একটা শয়তানি করে দত্ত বাড়ির প্রতিটি মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে ইশা। এইবার তার এই অসভ্যতামির উচিত শিক্ষা দিল জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। বহুদিন ধরে জমতে জমতে ইশার পাপের ঘড়া পূর্ণ হয়েছে। এইবার শাস্তি পাওয়ার পালা।
বর্তমান গল্প অনুযায়ী, সেই কবে থেকে ইশার কুকর্মের শিকার হয়ে চলেছে পর্ণা। একটার পর একটা খারাপ ঘটনা ঘটে চলেছে তাদের সাথে আর সেটা ঘটিয়ে চলেছে ইশা। ফলে তার মোকাবিলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল পর্ণা। কিন্তু আর নয় এইবার সমস্ত সীমা অতিক্রম হয়ে গিয়েছে তার। এক কথায় তার কেটে গিয়েছে পর্ণার।
এদিকে এই ধারাবাহিকের দর্শকও বেশ একঘেয়েমির শিকার হচ্ছিলেন। ঘুরিয়ে ফিরিয়ে বারবার সেই একই প্লট আর ভালো লাগছিল না তাদের। যার প্রভাব হয়তো আর কিছুদিনের মধ্যেই দেখা যেত টিআরপি তালিকায়। তার আগেই এক মহা ধামাকা পর্ব আনতে চলেছে নিম ফুলের মধু ধারাবাহিক। তারই আভাস দিলো ধারাবাহিকের সম্প্রতি প্রকাশ পাওয়া প্রমোশন ভিডিও।
সম্প্রতি ধারাবাহিকের যে প্রোমো সম্প্রচারিত হয়েছে সেখানে দেখা যায়, একটা খুব সুন্দর করে সাজানো ঘরে, খুব যত্ন করে ইশাকে বসিয়ে দিচ্ছে সৃজন। ইশা আজ ভীষণ খুশি। একটা কাপড় দিয়ে তার চোখ বেঁধে দিচ্ছে নায়ক। ইশা তাকে দুষ্টুমি করতে বারণ করছে। এমন সময় ইশার গলায় কালি পটকার মালা পরিয়ে দেয় সৃজন আর বলে, তার জন্য একটা উপহার আছে।
আরো পড়ুন: জগদ্ধাত্রী স্বয়ম্ভুর জুটির কামাল আরও একবার! তবে কথাকেও হার মানানো মুশকিল, পর্ণা দীপার দিন শেষ! জানুন আজকের সেরার তালিকা
ইশা উত্তেজিত হয়ে সৃজনকে বলে সেটা কি কোন ডায়মন্ড নেকলেস? সৃজন বলে আরেকটু অপেক্ষা করলেই সব দেখতে পারবে। এরপর চোখের বাঁধন খুলে দিলেই ইশা দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে রয়েছে পর্ণা। ভয় পেয়ে যায় ইশা। কারণ পর্ণার হাতে ছিল একটা দড়ি যেটা তার গলায় ঝোলানো কালি পটকার সঙ্গে বাঁধা। পর্ণা বলে, “নিজের সমস্ত পাপ এক্ষুনি স্বীকার করবি। তোর হাতে এক মিনিট সময় আছে।” এই বলেই দড়িতে আগুন লাগিয়ে দেয় পর্ণা। আর ভয়েতে চিৎকার করে ওঠে ইশা। খুব তাড়াতাড়ি আসছে ধারাবাহিকের ভ্যালেন্টাইন ধামাকা।

