জগদ্ধাত্রী স্বয়ম্ভুর জুটির কামাল আরও একবার! তবে কথাকেও হার মানানো মুশকিল, পর্ণা দীপার দিন শেষ! জানুন আজকের সেরার তালিকা

বর্তমানে বাংলা টেলিভিশনের (Bengali television) প্রত্যেকটি ধারাবাহিক(Serial) জনপ্রিয়তার জন্য একে অপরের সঙ্গে লড়াই করে যাচ্ছে। আর সেই লড়াইয়ের ফলাফল স্বরূপ আমরা দেখতে পাই প্রতি সপ্তাহে একটি করে টিআরপি তালিকা (TRP List)। এই তালিকা দেখে বোঝা যায় বাংলা টেলিভিশনের কোন ধারাবাহিক সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে।
আরো পড়ুন:একঘেয়ে হয়ে উঠছে মেগা, আকর্ষণীয়তা ফেরাতে নায়িকা বাতিলের দাবি দর্শকদের!
বর্তমানে বাংলা টেলিভিশনের যে দুটি সবচেয়ে সফল এবং জনপ্রিয় চ্যানেল রয়েছে তা হলো স্টার জলসা এবং জি বাংলা। এই দুটি চ্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রতিটি স্লটের জন্য। আর এটি দর্শকও খুব ভালো করে জানে তাই প্রতি সপ্তাহে তারাও মুখে থাকে টিআরপি তালিকা জানার জন্য।
বর্তমানে বেশ কিছু ধারাবাহিক রয়েছে যেগুলি অত্যন্ত ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে টিআরপি তালিকায় এবং দর্শকমহলে। তার মধ্যে অন্যতম হলেও জি বাংলার জগদ্ধাত্রী, ফুলকি, নিম ফুলের মধু এবং স্টার জলসার অনুরাগের ছোঁয়া, গীতা এলএলবি ও বর্তমানে নতুন ধারাবাহিক কথা।
কথা ধারাবাহিকটি কয়েক সপ্তাহ হয়েছে শুরু হয়েছে, এরই মধ্যে দারুণভাবে টক্কর দিচ্ছে সেরা ধারাবাহিকগুলিকে। বেঙ্গল টপার জগদ্ধাত্রী বিপরীতে থাকার ফলে স্লট উদ্ধার না হলেও গত সপ্তাহে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। প্রথম পাঁচে স্থান করা প্রতিটি পুরনো ধারাবাহিকের সঙ্গে এই নতুন ধারাবাহিক হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে।
এবার জানা যাক এই সপ্তাহে টিআরপি তালিকা, প্রসঙ্গত সকলকে পিছিয়ে ফেলে এই সপ্তাহের বেঙ্গল টপার হয়েছে জগদ্ধাত্রী, দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি, তৃতীয় স্থানে গীতা এলএলবি, চতুর্থ স্থানে নিম ফুলের মধু এবং পঞ্চম স্থানে কথা।
1st •• জগদ্ধাত্রী ৮.৫
2nd •• ফুলকি ৮.৩
3rd •• গীতা LLB ৮.১
4th •• নিম ফুলের মধু ৭.৮
5th •• কথা ৭.২
Trending
কোন গোপনে – ৬.৯
লাভ বিয়ে আজকাল – ৬.৫

