খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে জনপ্রিয় টলি নায়ক, নিজেই নিজের বিয়ের ঘোষণা করলেন অভিনেতা!

গত বছরের শেষ থেকেই একের পর এক বিয়ে লেগেছে টলিপাড়ায় (Tollywood)। পরম পিয়া থেকে শুরু করে সৌরভ দর্শনা, একে একে প্রত্যেককেই সাত পাকে বাঁধা পড়তে দেখেছেন তাদের ভক্তরা। এই সময় বিয়েটা হয়ে উঠেছে একটা উৎসব। আর তারকাদের বিয়ে উৎসবের চাইতে কিছু কম নয়। এইবার আরো এক জনপ্রিয় টেলিনায়ক বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে।
দর্শকরা তাদের প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতেও বেশ আগ্রহী হয়ে থাকেন। তারা কে কি করতে চলেছে? তাদের কার সাথে সম্পর্কে বিচ্ছেদ ঘটলো কার সাথে নতুন সম্পর্ক শুরু হলো ইত্যাদি সবকিছু জানতে চান ভক্তরা।
যখন কোন সম্পর্কে বিচ্ছেদ ঘটে তখন বিচ্ছেদ ঘটা সেই দুটি ব্যক্তির মতনই দর্শকদেরও খারাপ লাগে। আবার নতুন কোন সম্পর্কের সঞ্চার দেখতে পেলে দর্শকদের মনও আনন্দে ভরে ওঠে। এবার এমনই কিছুর খোঁজ পেলেন তারা। বিয়ের মরসুম প্রায় শেষের দিকে। শীতের শেষ আমেজে বিয়েটা সেরেই ফেলছেন দর্শকদের প্রিয় এক তারকা জুটি।
খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন অভিনেতা অভিষেক বসু। এক সময় অভিষেক বসু এবং অভিনেত্রী দিয়া মুখার্জীর জুটি দর্শকদের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছিল। কিন্তু গঙ্গারাম চলাকালীন তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। আর সেই ধারাবাহিকেই একসাথে কাজ করতে করতে ফের তার জীবনে আসে অভিনেত্রী সুরভী মল্লিক। আর তারপর তাদের জুটিও দর্শকদের কাছে প্রিয় হয়ে যায়। বর্তমানে জি বাংলার ফুলকি ধারাবাহিকে নায়ক রোহিতের চরিত্রে দেখা যাচ্ছে অভিষেককে। অন্যদিকে জলসার হরগৌরী পাইস হোটেলে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী সুরভী মল্লিককে। এইবার নিজের বিয়ের কথা নিজের মুখেই জানালেন অভিনেতা।
আরো পড়ুন: প্রেম জমে ক্ষীর! পাহাড়ে একসাথে ‘অনুরাগের ছোঁয়ার’ সূর্য-উর্মি! ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে
সম্প্রতি এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমের তরফ থেকে বিয়ের সংক্রান্ত প্রশ্ন করা হলে, অভিনেতা অভিষেক বসু বললেন, “আমি পর্দায় এই নিয়ে অনেকবার বিয়ে করেছি। এবার বাস্তবে বিয়েটা করে ফেলার খুব ইচ্ছা আছে। আগের বছরই ভেবেছিলাম বিয়েটা করে নেব। কিন্তু হয়ে ওঠেনি, তাই ঠিক করেছি এই বছরটা শেষ হওয়ার আগেই বিয়ে সেরে ফেলবো।” অর্থাৎ বোঝাই যাচ্ছে, বছরের শেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ফুলকির রোহিত।


