প্রেম জমে ক্ষীর! পাহাড়ে একসাথে ‘অনুরাগের ছোঁয়ার’ সূর্য-উর্মি! ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowwa)। বলাইবাহুল্য, চ্যানেলের সবচেয়ে নামকরা ধারাবাহিক এটি। এই ধারাবাহিকের নায়কের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta)। আর নায়িকার বোন উর্মীর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সৌমিলি চক্রবর্তীকে (Soumili Chakraborty)। অনেকদিন ধরেই টলিপাড়ার ফিসফাস, সম্পর্কে জড়িয়েছেন শালি-জামাইবাবু। আর এবার সেই জল্পনার হাতেনাতে প্রমাণ পেলেন নেটিজেনেরা।
টলিপাড়ায় মতে, নায়ক দিব্যজ্যোতি বেশ হাসিখুশি ও খোলামেলা স্বভাবের মানুষ। একাধিক নায়িকার সঙ্গেই সদ্ভাব অভিনেতার। কিন্তু কারোর সাথেই নাকি সম্পর্কে যাননি তিনি! এখনও সদা সিঙ্গল ‘অনুরাগের ছোঁয়ার’ সূর্য। কিন্তু নায়কের এই কথা মোটেই মনে ধরেনি অনুরাগীদের। আর তাই শুরু হল আতসকাঁচের নীচে রহস্য উদঘাটন।
কিছুদিন আগেই জানা যায়, রিল লাইফের মতো বাস্তবেও নায়িকা স্বস্তিকার সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছে দিব্যজ্যোতির। যদিও ‘বন্ধুদের খুনসুটি’ বলে জল্পনা উড়িয়েছেন নায়ক। কিন্তু স্বস্তিকার সঙ্গে যে শুধুই ‘বন্ধুত্ব’ তাঁর, তা এতদিনে বিশ্বাস করে নিয়েছে নেটপাড়া। কিন্তু এরইমাঝে উস্কে উঠেছে নতুন জল্পনা। দেবজ্যোতি প্রেম করছেন উর্মীর সঙ্গে।
ক্রমে বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়। সূর্য-উর্মির প্রোফাইল থেকে চোখ সরে না অনুরাগীদের। আর সেই নজরদারিতেই হাতে এল অকট্য প্রমাণ। ছুটি পেয়েই নাকি পাহাড়ে সময় কাটাচ্ছেন সৌমিলি -দিব্যজ্যোতি! দুজনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ছবি দেখেই জানতে পারলেন অনুরাগীরা। তবে কি একইসঙ্গে ভ্যাকেশনে দুজন? শুরু হল চিরুনিতল্লাশি।
View this post on Instagram
আরও পড়ুনঃ সেজে গুজে পার্টিতে হাজির ভুত! ‘জি বাংলার ভুত সাজতেও পারে’! দৃশ্য দেখে হাসির রোল দর্শক মহলে
সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন সৌমিলি ও দিব্যজ্যোতি। সৌমিলির ছবি গ্যাংটকের ম্যালে তোলা। আর দেবজ্যোতির ছবিটি কোনো এক পাহাড়ি এলাকার। পাহাড়ের সংস্পর্শে জুটির ছবি দেখতেই প্রশ্ন তুললেন নেটিজেনেরা। এটি কি নিছক কাকতালীয়? নাকি সত্যিই গোপনে বাড়ছে প্রেমের আঁচ?
View this post on Instagram

