বিয়ের কেনাকাটা করতে গিয়ে ফের মুখোমুখি মেঘ নীল! নীলের পছন্দেই কেনা হলো মেঘের বিয়ের শাড়ি!

পরিবারের মাহাত্ম্য বোঝাচ্ছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এই মুহূর্তে দর্শকদের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিক। বর্তমানে দুটি মানুষের মিল ঘটাচ্ছে দুই পরিবার। অনেক না বলতে পারা কথাগুলোকে বলার সুযোগ করে দিচ্ছে তারা। ধারাবাহিকটি টিআরপিতে তেমন প্রভাব ফেলতে না পারলেও দর্শকদের মনে বেশ ভালো রকম প্রভাব সৃষ্টি করেছে।

গল্পের নায়িকা মেঘ নিজের এবং নায়ক নীল নিজেদের অনুভূতিগুলোকে কিছুতেই কারোর সামনে আনতে চায়নি। ফলে তাদের মনের কষ্ট আরো বারে। আর এটা মেনে নিতে পারছিল না তাদের পরিবার। শেষবার নীলের সাথে মেঘের দেখা হলে মেঘ বলে সে বিয়ে করতে চলেছে। এটা জানার পর দুজনেই আর দুজনের সামনে দাঁড়িয়ে থাকতে পারে না। তারা কান্নায় ভেঙে পড়ে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, একসাথে খারাবার টেবিলে খেতে বসেছে মেঘ মধুমিতা আর অনিন্দ্য। নীলকে মেঘের ঘরে পাঠানো নিয়ে মেঘ বেশ রাগারাগি করে। সে বলে, “তোমরা কি আমার পরীক্ষা না? দেখো যে আমার কি প্রতিক্রিয়া হয়? ওরও বিয়ে হয়ে যাচ্ছে আর আমারও। এটাই এখন সবচেয়ে বড় সত্যি।”

এই কথা শুনে মধুমিতা এমন নাটক করে যেন সে কিছু জানতই না। নীলের বিয়ে হয়ে যাচ্ছে এটা সে প্রথম মেঘের থেকে শুনলো। এরপর খাওয়া শেষ করে মেঘ সেখান থেকে উঠে যায়। সে মনে মনে ভাবে, এটাই তাদের ভবিতব্য। বিষয়টা বেশ অদ্ভুত, তার এবং নীলের বিয়ের দিনটাও এক। কোনভাবে তাদের বিয়েটা একই সুতোয় বাধা। ভাবতে ভাবতে দুচোখ বেয়ে জল নেমে আসে মেঘের। অন্যদিকে গিনি নীলের মুখ থেকে মেঘের বিয়ের কথা শুনে জানতে চায় কার সাথে বিয়ে হচ্ছে মেঘের? নীল বলে এটা নাকি মেঘও জানে না। তখন গিনি মনে মনে ভাবে খুব তাড়াতাড়ি তার দাদাভাই এর জন্য চমক অপেক্ষা করছে।

এর পর নীলের সামনেই বিয়ের প্ল্যান করতে থাকে গিনি মিনি আর ঠাম্মি। বেনারসির রং কি হবে, কিভাবে সাজানো হবে সব। কিন্তু এই আলোচনায় মন নেই নীলের। তার মন পরে আছে মেঘের কাছে। বিয়ে কথাটা শুনেই কনে বেশে মেঘের মুখটাই মনে পড়ে যাচ্ছে তার। অন্যদিকে আয়নার সামনে দাঁড়িয়ে নীলের ছবির দিকে তাকিয়ে থাকে মেঘ। তার কথায় বার বার ঘোরা ফেরা করতে থাকে মেঘের মনে। এরপর বিয়ের কেনাকাটা করতে গিয়ে দেখা হয়ে যায় তাদের দুজনের।

Back to top button