“আপনার লজ্জা করে না! এটাও পোস্ট করতে হত…” মায়ের শ্রাদ্ধের রিল বানিয়ে চরম কটাক্ষের শিকার সুদীপা চ্যাটার্জি 

জি বাংলার (Zee Bangla) রান্নাঘর মানেই সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি (Sudipa Chatterjee)। বর্তমানে টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ তিনি। নিজের ব্যক্তিগত জীবন ও কাজ নিয়েই সর্বদা ব্যস্ত থাকেন সুদীপা। আর তাঁর সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন তিনি হলেন সুদীপার মা। মাঝে মধ্যেই মায়ের সঙ্গে ছবি সমাজমাধ্যমে শেয়ার করেন সঞ্চালিকা। কিন্তু বছরের শুরুতেই এক অন্ধকার নেমে এসেছে সঞ্চালিকার জীবনে।

গত বছরে তিনি হারিয়েছেন প্রিয় পোষ্য ভানুকে। আদর করে নাম রেখেছিলেন ভানুভূষণ। ভানু শুধু তাঁর পোষ্য ছিল না বরং সে ছিল সঞ্চালিকার সন্তান স্থানীয়। গত মার্চে তাই সন্তানের ছবি শেয়ার করে নিজের যন্ত্রণা অনুরাগীদের মধ্যে ভাগ করে নেন সুদীপা। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় তিনি। ভালো মন্দ সবটাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সঞ্চালিকা। গত বছরের সন্তান শোক কাটতে না কাটতেই চলতি বছরের শুরুতে মাকে হারালেন সুদীপা। মায়ের প্রয়াণের ফলে কার্যত ভেঙে পড়েন তিনি।

হিন্দু নিয়ম মেনে মায়ের শ্রাদ্ধশান্তির আয়োজন করেছিলেন সুদীপা। কিন্তু এখানেই করে ফেললেন বড় একটি ভুল! মায়ের শ্রদ্ধের দিন একটি রিল শ্যুট করেছিলেন তিনি। যেখানে দেখা যাচ্ছে নিয়ম মেনে সমস্ত আয়োজন সেরেছেন সুদীপা। পুরোহিতের নির্দেশ মতো সমস্ত নিয়ম মানছেন তিনি। তাঁর পাশে বসে রয়েছে সুদীপার পুত্র সন্তান। রিল ভিডিয়োটি বানিয়ে তিনি শেয়ার করেন সমাজ মাধ্যমে। লেখেন, “যাঁরা এহেন কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন, সমবেদনা জানিয়েছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।”

কিন্তু ভিডিয়োর কমেন্টস সেকশনে ওঠে কটাক্ষের ঝড়। নেটিজেনেরা বলেন, “আপনার কি লজ্জা করেনা? এরকম একটা সময়ে আপনি রিল বানাচ্ছেন?” আবার একজন লিখেছেন, আপনি কি মানুষ? “এরকম একটা ভিডিয়ো আপনি পোস্ট করলেন কিভাবে?” একের পর এই সমালোচনা ধেয়ে আসতে থাকে সঞ্চালিকার উদ্দেশ্যে।

তবে অনেকেই এই কঠিন সময়ে সঞ্চালিকার পাশে দাঁড়িয়ে তাঁকে সমবেদনা জানিয়েছেন। তাঁকে শক্তি জুগিয়েছেন। আবার অনেকে সঞ্চালিকার কটাক্ষের প্রতিবাদ করে গর্জে উঠেছেন। সব মিলিয়ে মত ও পাল্টা মতের পালা চলতে থাকে সুদীপা চ্যাটার্জির সমাজ মাধ্যমে। যদিও কটাক্ষের বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি সুদীপা।

Back to top button