এবার গুড্ডি আর ঝোরার যমজ বোন! তাহলে মহার্ঘ্য আর যুধাজিতের আর চিন্তা নেই পেয়ে যাবে নতুন নায়িকা, এমনটাই বলছে দর্শক

বর্তমানে টেলিভিশনে ধারাবাহিক গুলি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের কাছে। দিনে দিনে যত জনপ্রিয়তা বাড়ছে ততই টিভির পর্দায় ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। তবে সম্প্রতি সময়ে মানুষজন সবকিছুতে ট্রেন্ডে চলতে ভালোবাসে। অর্থাৎ একটা কিছু যেটা দর্শকরা দেখতে ভালোবাসে বা দেখতে পছন্দ করছে সেটাই একটা গল্পে চলতে শুরু করে। যা নিয়ে একটা সময়ের পরে আর কোন নতুনত্ব থাকে না ধারাবাহিক গুলিতে। যেমন সম্প্রতি বাংলা টেলিভিশনের ধারাবাহিক গুলিতে একই মুখের দুটো মানুষ দেখানো ট্রেন্ড হয়েছে। বাংলা টেলিভিশনের প্রথম সারির দুই চ্যানেলেই এখন বেশিরভাগ ধারাবাহিকেই চলছে যমজ বোনের গল্প।
সবার প্রথম বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’তে দেখানো হয়েছিল নায়ক নায়িকার সূর্য দীপা দুই যমজ মেয়ে হয়েছে। কিন্তু তারা একটু বড় হওয়ার পরেই অন্যরকম দেখতে হয়েছে এমনটাই দেখানো হয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখন অন্যান্য ধারাবাহিক গুলিতে গুরুত্বপূর্ণ চরিত্র গুলির যমজ আসছে। যেমন প্রথমেই আসা যাক জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’র কথায়। সেখানে নায়ক ইন্দ্রর প্রাক্তন স্ত্রী অন্তরার মতোই দেখতে তার বোন অনামিকা এসেছে। তারপরেই দেখা যাচ্ছে অন্তরার ভূ’ত ঘুরছে। অর্থাৎ এই ধারাবাহিকে যমজ চরিত্র দেখানো হলো।
এর পরে আসা যাক জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ ধারাবাহিকটি নিয়ে। মিঠাই ধারাবাহিকে মিঠাই মা’রা যাওয়ার পরেই দেখানো হয়েছিল তার মতই দেখতে আরো একটি চরিত্র যার নাম মিঠি। কিন্তু সম্প্রতি জানা গেছে মিঠাই বেঁচে রয়েছে। আর সেখানেও নায়িকার যমজ চরিত্রই দেখানো হচ্ছে। কিন্তু এখানে এখনো পর্যন্ত মিঠি এবং মিঠাই দুজনের কোনো সম্পর্ক রয়েছে বলে জানা যায়নি।
এরপরেই দেখা যায় স্টার জলসায় জনপ্রিয় ধারাবাহিক ‘আলতা ফড়িং’য়ের হঠাৎ করেই এতদিন পরে যমজ বোনের উদয় হয়েছে। যার নাম জনি। যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম ট্রোল হয়নি। তবে কি এবার ধারাবাহিকের জনপ্রিয়তা আনার জন্য শেষ পর্যন্ত যমজ চরিত্রই একমাত্র পথ!

প্রসঙ্গত এই মুহূর্তে লীনা গাঙ্গুলির লেখা ধারাবাহিক গুলি সেভাবে টিআরপি তালিকায় ভালো ফল করতে পারছে না। যার জন্য এবার সকলে অনুমান করছে যে লীনা গাঙ্গুলীর ধারাবাহিককেও আসতে চলেছে যমজ চরিত্র! এই মুহূর্তে স্টার জলসায় লীনা গাঙ্গুলির দুটি জনপ্রিয় ধারাবাহিকের নাম হল ‘গুড্ডি’ এবং ‘বালিঝর’। সেখানে একটা করে নায়কের দুটো করে নায়িকা। তাই অনেকেই মনে করছে একটা নায়কের জন্য নায়িকার যমজ চরিত্র আনা হবে। যেমন গুড্ডিতে রয়েছে অনুজ, গুড্ডি, যুধাজিৎ এবং অন্যদিকে রয়েছে মহার্ঘ্য, ঝোরা এবং স্রোত।

তাই এবার দ্বিতীয় নায়ক গুলোর জন্য আসতে চলেছে নায়িকার যমজ চরিত্র। এই নিয়ে এক নেটিজেন লিখেছেন,”চারদিকে এতো যমজ চরিত্রের ভীড় দেখে লীনাপিসি না আবার গুড্ডি আর ঝোরার একটা করে যমজ বোন নিয়ে আসে অনুজ-যুধাজিৎ আর স্রোত-মহার্ঘ্য সমস্যার সমাধানের জন্য ।” তবে যতই এই নেটিজেন সোশ্যাল মিডিয়ায় এটা মজা করে লিখুক না কেন, যেমন ভাবে প্রত্যেকটি ধারাবাহিকে একটি করে হঠাৎ করে যমজ চরিত্র দেখানো হচ্ছে পরবর্তী দিনে এটা হওয়াও অস্বাভাবিক কিছু নয়।!

