সিঁথি ভর্তি সিঁদুর! বিয়ে সারলেন স্টার জলসার জনপ্রিয় নায়িকা! পাত্র কে জানলে চমকে যাবেন

টেলি পর্দায় পরিচিত মুখ ইপ্সিতা মুখোপাধ্যায় (Ipsita Mukherjee)। বাংলা টেলিভিশনের একের পর এক ধারাবাহিকে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। বর্তমানে স্টার জলসার (Star Jalsha) একটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা যাচ্ছে ইপ্সিতাকে। কিন্তু এরই মধ্যে গুঞ্জন, সকলের আড়ালেই বিয়ে সেরেছেন ইপ্সিতা। পাত্র হলেন স্টার জলসার জনপ্রিয় নায়ক। কিন্তু হঠাৎ করেই কেন বিয়ে? সন্দেহ বাড়াচ্ছে দর্শক মহলে।
অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ঘনিষ্ঠতা অভিনেত্রীর। আইনি মতে বিয়েও সেরেছেন তাঁরা। যদিও এরপর বিচ্ছেদের সিদ্ধান্তে নিয়েছিলেন অর্ণব-ইপ্সিতা। পরে অবশ্য সেসব মিটমাট করে নেন তারকা জুটি। কিন্তু বেশ কয়েকদিন ধরেই তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে অবাক অনুরাগীরা। জানা যায়, অন্য এক অভিনেতার সঙ্গে নাকি ক্রমে ঘনিষ্ঠ হচ্ছেন তিনি!
বর্তমানে স্টার জলসার ‘জল থৈ থৈ ভালোবাসা’- তে অভিনয় করছেন ইপ্সিতা। ধারাবাহিকে তাঁর চরিত্রটি ভারী মিষ্টি। একই ধারাবাহিকে অভিনয় করছেন নায়িকার বেটার হাফ অর্ণবও। যদিও তাঁর সঙ্গে বিয়ে না করে সামাজিক মতে অন্য নায়কের সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী।
‘জল থৈ থৈ ভালোবাসায়’ অর্ণবের দাদার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দেবোত্তর মজুমদার। ইপ্সিতা ও দেবোত্তম ‘কেয়া পাতার নৌকো’ খ্যাত নামকরা জুটি। এই ধারাবাহিকে কোকো ও টিটোর চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। সিরিয়ালের গল্প অনুসারে বিয়ে হল তাঁদের। অর্থাৎ রিয়েলে নয় রিল লাইফে গাঁটছড়া বাঁধলেন দেবোত্তম-ইপ্সিতা।
আরও পড়ুনঃ মেঘের বিয়ে, মনখারাপ নীলের! এদিকে মেঘনীলের আড়ালেই চলছে জোরদার বিয়ের তোড়জোড়!

সিরিয়ালের বিয়ের সেটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবোত্তম লিখলেন, ‘সদ্য বিবাহিত’। লাল বেনারসি, সিঁথি ভর্তি সিঁদুরে ইপ্সিতা আর তাঁর পাশে বর বেশে দেবোত্তমকে দেখে শুভেচ্ছার ঝড় বইলো সোশ্যাল মিডিয়ার পাতায়। ‘জল থৈ থৈ ভালোবাসা’ ধারাবাহিকে এবার দম্পতির ভূমিকায় অভিনয় করবেন তাঁরা।

