টিআরপি টানতে ফের জলসার প্লট চুরি করল জি বাংলার কোন গোপনে মন ভেসেছে! নতুন প্রোমো আসতেই জোড়ালো দাবি ভক্তদের

কয়েক সপ্তাহ হল জি বাংলায় (Zee Bangla) শুরু হয়েছে কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe)। ধারাবাহিকটির প্রথম প্রমোশন ভিডিওটি মন কেড়ে নিয়েছিল দর্শকদের। এরপর শুরু থেকেই ধারাবাহিক থেকে বেশ পছন্দ করছিলেন ভক্তরা। যার ফলে শুরু থেকেই ধারাবাহিকের টিআরপি ছিল তালিকার এক থেকে পাঁচ এর মধ্যে।
এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। এই মেগায় নায়কের ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা রনজয় বিষ্নু। বেশ ভালই এগোচ্ছিল ধারাবাহিকের গল্প। তবে সম্প্রতি টিআরপি কিছুটা পড়েছে। ঠিক এখনি হঠাৎ করেই দর্শকরা অভিযোগ করছেন জলসার ফ্লট কপি করছে এই ধারাবাহিক!
নায়ক নায়িকার বন্ডিং, দুই বন্ধুর তৈরি একান্নবর্তী পরিবার সবই পছন্দ হয়েছিল ভক্তদের তবে হঠাৎ এমন অভিযোগের কারণ ঠিক কী? সম্প্রতি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটির একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। সেটা দেখার পর থেকেই নাকি দর্শকদের মধ্যে এমন একটি ধারণা সৃষ্টি হয়েছে।
এই প্রমোশন ভিডিওতে দেখা যায়, ধারাবাহিকের নায়িকা শ্যামলী একটি ভাতের হোটেলে কাজ করছে। তার রান্না খেয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ। সেই সময় অনিকেত এসে শ্যামলীকে বলে, সে এই রাস্তার ধারের ভাতের হোটেলে কাজ করে তাদের বাড়ির মান সম্মান নষ্ট করছে। তৎক্ষণাৎ তাকে সব ছেড়ে বাড়ি ফিরে আসতে বলে অনিকেত। তখন শ্যামলী অনিকেতকে স্পষ্ট জানিয়ে দেয়, তাকে তার কাজ থেকে বের করে দেওয়া হয়েছে, তাই সে আর ওই বাড়িতে দয়ার ভাত খেতে পারবে না।
এখানে যে প্লটটি দেখানো হয়েছে ঠিক তেমনি একটি গল্প সম্প্রচারিত হয়েছে বাংলা ধারাবাহিকের অন্যতম চ্যানেল স্টার জলসার কোজাগরিতে। এত ধারাবাহিকের ভিড়ে এক গল্প দেখতে মোটেই ভালো লাগেনা দর্শকদের। তাই এটা দেখার পর থেকেই কোন গোপনে মন ভেসেছে মেগার প্রতি বেশ নিরাশ হয়েছেন ভক্তরা।

