মিঠির জন্য সিদ্ধার্থকে ভুল বুঝল মিঠাই! সিদ্ধার্থকে মিঠির বর বলে নিজেকে দূরে সরিয়ে নিল মিঠাই! এবার কী হবে? প্রশ্ন দর্শকের

জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকের নাম হলো ‘মিঠাই’। যেটি দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে টিভির পর্দাতে অত্যন্ত ভাবে জনপ্রিয়তা অর্জন করে রয়েছে দর্শকমহলে। ৫৬ বার বেঙ্গল টপার কোনো ধারাবাহিক এমনি এমনি হয়ে যায় না। তাই বোঝাই যাচ্ছে দর্শকদের মধ্যে ঠিক কতটা উন্মাদনা রয়েছে মিঠাই ধারাবাহিককে নিয়ে। তবে বর্তমানে টিআরপি তালিকায় বেশ কিছুটা জনপ্রিয়তা পড়ে গেলেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু কখনোই চর্চা কমেনি মিঠাইকে নিয়ে।

Mithai Death Case, Bengali Top Serial, Mithai Death History, Mithai Episode, Bengali Mega Mithai, Mithai Serial, Mithai Death investivation, Mithai Top TRP based Serial, Bengali Serial, Bengali Serial Death case: মিঠাই ধারাবাহিকে
প্রসঙ্গত বেশ কয়েক মাস আগে মিঠাই ধারাবাহিক থেকে মিঠাই চরিত্রটিকেই সরিয়ে নেওয়া হয়। এবং সেই জায়গায় নিয়ে আসা হয় মিঠি চরিত্রটিকে। যাকে দেখতে মিঠাইয়ের মতো হলেও তার আবভাব একেবারেই অন্যরকম। কিন্তু দর্শকরা বা ভক্তরা কেউই মিঠি চরিত্রটিকে চাইছিল না গল্পে। তারা বারবার বলছিল মিঠাইকেই ফিরিয়ে আনতে হবে। আর দর্শকদের আবেদন মেনে লেখিকা এবং ধারাবাহিক নির্মাতারা আরো একবার মিঠাইকে ফিরিয়ে আনে।

May be a close-up of 1 person and standing
কিছুদিন আগেই সিদ্ধার্থ মিঠাইকে নিয়ে মনোহরাতে যায় কিন্তু মিঠাইয়ের যেহেতু আগের কিছু মনে নেই তার জন্য সে মনোহরাতে থাকতে চায়না। সেই সঙ্গে তার সাথে মিষ্টির দেখা না হওয়ার ফলে সে রীতিমতো পাগলের মতো করতে থাকে। সবাইকে বলতে থাকে আমাকে কর্তা বাবুদের বাড়িতে নিয়ে আসুন। সেই সঙ্গে এসে তার পুরনো স্মৃতি মনে করতে চাইলে তার মাথায় অজস্র যন্ত্রণা হয় আর সে পুরনো স্মৃতিও মনে করতে চায় না। সে বলে যেমন আছি আমি তেমনই থাকতে চাই। পুরনো কোন কিছু আমি মনে করতে চাই না।

May be an image of 2 people, people standing and text
এরপরে তারা মিঠাইয়ের জন্য ডাক্তার ডাকে আর ডাক্তারে বলে যে তাকে জোর করে কোন কিছু মনে করানোর দরকার নেই। তাহলে তার ক্ষতি হয়ে যেতে পারে যার জন্য তাকে আবার নফর দাসের বাড়িতে দিয়ে আসে। সিদ্ধার্থ কষ্ট পেয়েও তাকে ওদের বাড়িতে দিয়ে আসতে হয়। সম্প্রতি একটি পর্বে দেখা গেছে মিঠি এবং মিঠাই দুজনের মুখোমুখি হয়েছে। এবং মিঠাই ভেবেছে যে মিঠি হল সিদ্ধার্থর বউ মিঠাই আর তাকে দেখতে একরকম বলেই গুদামঘর থেকে সিদ্ধার্থ তাকে বউ বলে নিয়ে বাড়ি নিয়ে চলে গেছিল। এমনকি শাক্যকেও মিঠির ছেলে ভাবছে।

May be an image of 2 people and people standing
এই দেখে দর্শকরা বলছে মিঠির জন্যে হয়তো মিঠাই আরও করে সিদ্ধার্থকে ভুল বুঝবে। যেটা মিঠি কখনোই চাইছে না। আর তাকে দেখে মনে হচ্ছে না যে সে পরবর্তী দিনে মিঠাই এবং সিদ্ধার্থের মধ্যে আসবে। উল্টোদিকে সিদ্ধার্থ প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে মিঠাইয়ের স্মৃতিশক্তি ফেরানোর জন্য।তাই এবার পরবর্তী দিনে জানা যাবে যে কী করে মিঠাই তার পুরনো স্মৃতি ফিরে পায়! সম্প্রতি একটি পর্বে এটাও দেখা গেছে যে শাক্য তার মায়ের কাছে গেছে এবং আদর খেয়েছে। কিন্তু তার মা তাকে চিনতে পারিনি নিজের পরিচয় দিয়েছে মিষ্টির মা হিসেবে, যেটা দেখে দূর থেকে সিদ্ধার্থ কষ্ট পেয়েছে। তাই এখন সিদ্ধার্থের মত দর্শকরাও চাইছে যত তাড়াতাড়ি সম্ভব মিঠাইয়ের স্মৃতি ফিরে আসুক।

May be an image of 1 person and beard

Back to top button