বাংলা মিডিয়ামের অভিনেত্রী তিয়াসা সন্তানসম্ভবা! ছবি প্রকাশ্যে আসতেই হইচই নেটপাড়ায়! এবার মুখ খুললেন অভিনেত্রী

বাংলা টেলিভিশনের চর্চিত অভিনেত্রী তিয়াসা লেপচা (Tiyasha Lepcha)। জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’-র (Krishnakali) মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। ধারাবাহিকটি বিশেষ ভালোবাসা পায় দর্শক মহলে। নীল ভট্টাচার্যের (Neel Bhattacharya) বিপরীতে ধারাবাহিকে অভিনয় করছিলেন তিয়াসা। এরপর ফের স্টার জলসায় আত্মপ্রকাশ করেন তিয়াসা। ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium) ধারাবাহিকে দেখা যায় তাঁকে। এহেন জনপ্রিয় অভিনেত্রী তিয়াসাকে নিয়ে আলোচনার শেষ নেই। জানা যাচ্ছে, তিনি নাকি প্রেগনেন্ট!
অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। প্রথমে বিবাহিত সম্পর্কে ইতি তারপর প্রেমিকের সঙ্গেও ছাড়াছাড়ি হয়েছে অভিনেত্রীর।
ডিভোর্সের পরে অভিনেতা প্রযোজক সোহেল দত্তর সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন তিয়াসা। সম্প্রতি জানা যাচ্ছে সেই সম্পর্কের মেয়াদ ফুরিয়েছে। কারণ ঘনিষ্ঠ মহলে সোহেল জানিয়েছেন, তিনি সিঙ্গল। অর্থাৎ সিঙ্গল এখন তিয়াসাও। তাই সোহেলের জন্মদিনের পার্টিতে অনুপস্থিত প্রাক্তন প্রেমিকা তিয়াসা।
এদিকে, অভিনেত্রী জানান কাজের সূত্রে বাইরে রয়েছেন তিনি। ব্রেকআপের পর তিয়াসা এখন কী করছেন তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের শেষ নেই। নভেম্বরে শেষ হয়েছে তাঁর পূর্ব ধারাবাহিক ‘বাংলা মিডিয়ামের’ সম্প্রচার। এরইমধ্যে ফের নতুন
জল্পনায় জড়ালেন অভিনেত্রী। কানাঘুষো খবর তিনি নাকি প্রেগনেন্ট। কিন্তু সত্যিই কি তাই? কথা ফাঁস করলেন তিয়াসা স্বয়ং।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া সাইটে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিয়াসা। অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে তাঁর এই ভিডিয়োটি ঘিরেই জল্পনা শুরু দর্শক মহলে। কারণ ভিডিয়োটিতে তিয়াসার স্ফিতোদর স্পষ্ট। কমেন্টস সেকশন ভরেছে নানাবিধ কমেন্টসে। সকলের একটাই প্রশ্ন,
কবে কিভাবে প্রেগনেন্ট হলেন তিয়াসা?
View this post on Instagram
এই প্রসঙ্গে জানতে একটি সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। অভিনেত্রী জানান, এই ভিডিয়োটি অনেক পুরনো। সেই সময় কিছুটা ওজন বাড়িয়েছিলেন তিনি। ঘটনায় হেসে গড়িয়েছেন তিয়াসা। বলেন, “এসব আবার কবে হল!” আসলে এটা ওজন বাড়ানোর ফল। তিনি আদৌ প্রেগনেন্ট নন। এখন ওজন ঝরিয়েছেন অভিনেত্রী আবারও ফিট ও ছিপছিপে তিনি। তাঁর সাম্প্রতিক রিলগুলি অনুরাগীদের দেখার পরামর্শ দিয়েছেন তিয়াসা।

