রুশার দলে নাম লেখালেন জি বাংলার জনপ্রিয় নায়িকা! বিয়ে করে টলিপাড়া ছেড়ে স্বামীর সাথে বিদেশে যাচ্ছেন অভিনেত্রী

বিয়ে করে নিজের অভিনয় (Acting) জগত নিজের ক্যারিয়ার ছেড়ে স্বামীর সাথে বিদেশে চলে যেতে এর আগে বহু নায়িকাকেই দেখেছেন দর্শকম মহল। গত বছরই নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করে অভিনয় জগতকে বিদায় দিয়ে বিদেশে পাড়ি দেন অভিনেত্রী রুশা চ্যাটার্জী (Roosha Chatterjee)। তাকে তোমায় আমায় মিলে ধারাবাহিকের উষসী নামেই বেশিরভাগ মানুষ চিনে থাকবেন। এটি ছিল জলসার বহু বছর চলা একটি হিট ধারাবাহিক।
আরো একবার সেই দিকেই পা বাড়াতে চলেছেন টলি পাড়ার আর এক জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে একটি ধারাবাহিকের হিট হওয়ার পিছনে সবথেকে বেশি অবদান থাকে নায়ক নায়িকার। এই জুটি যদি দর্শকদের ভালো লেগে যায় তাহলে দর্শকরা সেই ধারাবাহিক থেকে খুব একটা মুখ ফেরান না। নিজের পছন্দের জুটিকে দেখার জন্য এবং আগামীতে আরও বেশ কিছুদিন দেখে যাওয়ার জন্য সেই ধারাবাহিকটিকে নিয়মিত দেখেন তারা। আর ঠিক এইরকমই একটি প্রিয় জুটি তাদের কাছে হয়ে উঠেছিল উড়ন তুবড়ি ধারাবাহিকের নায়ক নায়িকা।
জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল উড়ন তুবড়ি (Uron Tubri)। এই ধারাবাহিকটিকে দেখতে বেশ পছন্দ করতেন দর্শক মহল। ধারাবাহিকের নায়ক নায়িকা ও খুব অল্পদিনের মধ্যেই জায়গা করে নিয়েছিল তাদের ভক্তদের হৃদয়ে। কয়েক মাস আগেই শেষ হয়ে যায় এই ধারাবাহিকটি। তবে তাদের প্রিয় জুটিকে এখনো ভোলেননি ভক্তরা।
এই ধারাবাহিকে জনপ্রিয় অভিনেতা স্বস্তিক ঘোষের (Swastik Ghosh) সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল অভিনেত্রী সোহিনী ব্যানার্জিকে (Sohini Banerjee)। এটাই ছিল অভিনেত্রীর করা শেষ ধারাবাহিক। তারপরেই অভিনেতা স্বস্তিক ঘোষের পোস্ট থেকে দর্শকরা জানতে পারেন অভিনেত্রীর বিয়ের কথা।
View this post on Instagram
অভিনেত্রীর আইবুড়ো ভাতের কিছু মুহূর্ত নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি দর্শকদের জানান তার প্রিয় বন্ধুটি এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছে। এরপর হয় মেহেন্দি। সেখানেও অভিনেত্রীর সাথে নিজের হাতে মেহেন্দির ছবি শেয়ার করেন তিনি। এই দিন সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সোহিনী এবং তার ছোটবেলাকার বন্ধু এবং প্রেমিক জয়সূর্য গুপ্ত। তবে এর পরের খবরটি শুনলে দর্শকদের মন খারাপ হতে বাধ্য। অভিনেত্রীর স্বামী লন্ডনে একজন ইঞ্জিনিয়ার। আর বিয়ের পর অন্তত দুই বছর তিনি তার স্বামীর সঙ্গেই থাকবেন। অর্থাৎ এই কিছু বছর তাকে দেখতে পাবেনা বাঙালি দর্শক। তিনি অভিনয় জগত থেকে দূরেই থাকবেন। তবে তিনি যে ফিরবেন এই আশ্বাস পাওয়া গেছে তার থেকে।
View this post on Instagram

